ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

লেবাননজুড়ে ইসরায়েলের হামলায় নিহত আরও ১০৫


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৩০-৯-২০২৪ দুপুর ১১:৫৭

লেবাননজুড়ে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। সর্বশেষ হামলায় আরও শতাধিক মানুষ প্রাণ হারিয়েছেন ও আহত হয়েছেন আরও সাড়ে তিন শতাধিক মানুষ। লেবাননের রাজনৈতিক নেতারা ইমরায়েলি এই হামলা ও হত্যাকাণ্ডকে “গণহত্যা” বলে উল্লেখ করেছেন।

সোমবার (৩০ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, ইসরায়েলের অবিরাম হামলার কারণে আরও একটি রক্তাক্ত দিনের স্বাক্ষী হয়েছে লেবানন। দেশটির স্বাস্থ্য কর্মকর্তাদের মতে, নিরলস ইসরায়েলি বোমাবর্ষণে সারাদেশে কমপক্ষে ১০৫ জন নিহত ও আরও ৩৫৯ জন আহত হয়েছেন।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দক্ষিণ সিডনের কাছে আইন আল-দেলবে একটি হামলায় দুটি আবাসিক ভবন পুরোপুরি ধ্বংস হয়ে গেছে ও এতে ৩২ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ঘটনাস্থলে আশ্রয় নেওয়া অনেক বাস্তুচ্যুত পরিবারের সদস্যরাও রয়েছেন।

যদিও ইসরায়েল বলেছে, তারা হিজবুল্লাহর কয়েক ডজন লক্ষ্যবস্তুতে হামলা করেছে। তবে লেবাননের কর্মকর্তারা বলেছেন, দক্ষিণ লেবানন, বেকা, বালবেক-হারমেল গভর্নরেট এবং বৈরুতের দক্ষিণ শহরতলিতে বাড়িঘরের পাশাপাশি অন্যান্য ভবনগুলোতে হামলা করা হয়েছে।

এদিকে সোমবার মধ্যরাতে স্থানীয় মিডিয়া আউটলেটগুলো বৈরুতের কেন্দ্রস্থলে কোলা ব্রিজ এলাকায় ইসরায়েলি বিমান হামলার খবর দিয়েছে। গত বছর সংঘাত শুরু হওয়ার পর থেকে শহর সীমানার মধ্যে এটিই ইসরায়েলের প্রথম আক্রমণ ও সম্ভবত এটিকে সংঘাতের আরেক ধাপ বৃদ্ধি হিসাবে দেখা হবে।

লেবাননের রাজধানীকে আগে ইসরায়েলি আক্রমণ থেকে নিরাপদ আশ্রয়স্থল হিসাবে দেখা হতো। তবে সরাসরি বৈরুত শহরে বোমা হামলার ঘটনায় বোঝা যাচ্ছে, দেশটির অন্যান্য অংশের মতো রাজধানীও ইসরায়েলি লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে।

এর আগে শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বৈরুতের দক্ষিণ শহরতলিতে বিমান হামলা চালিয়ে হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহকে হত্যা করে ইসরায়েল। এর পরে রোববার (২৯ সেটেম্বর) ইসরায়েলি সেনাবাহিনী হিজবুল্লাহর জ্যেষ্ঠ রাজনৈতিক কর্মকর্তা শেখ নাবিল কাউককেও হত্যা করে।

এমএসএম / এমএসএম

সৌদি আরবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা

পবিত্র মক্কায় জরুরি সতর্কতা জারি, সৌদিজুড়ে হামলার আতঙ্ক

হোয়াইট হাউসে ট্রাম্পের সংবাদমাধ্যম নিষেধাজ্ঞা বাতিল করলেন আদালত

আবারও ভারতীয় গম কিনছে বাংলাদেশ

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ : কলকাতাসহ ৬ জেলায় অরেঞ্জ অ্যালার্ট জারি

ইরান যুদ্ধ : এ পর্যন্ত আত্মহত্যার চেষ্টা করেছেন ৮ জন মার্কিন সেনা

ড্রোন হামলার জবাবে আফগানিস্তানের ১০ জায়গায় বিমান অভিযান পাকিস্তানের

নিউইয়র্কে যুক্তরাষ্ট্রকে যুদ্ধাবসানের নতুন রোডম্যাপ দিলো ইরান

আফগানিস্তান থেকে নিক্ষিপ্ত ৮টি ড্রোন ভূপাতিত করল পাকিস্তান

যুক্তরাষ্ট্রে পৌঁছালেন জিনপিং, স্বাগত জানালেন ট্রাম্প

ইরানের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক

মার্কিন প্রেসিডেন্ট আমাদের সন্ত্রাসী বলেন, আমরাই সন্ত্রাসবাদের শিকার

ভারতগামী জাহাজে টর্পেডো হামলা, ভারতীয় নাবিক নিহত