ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

জয়পুরহাটে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন


রাকিবুল হাসান রাকিব, জয়পুরহাট photo রাকিবুল হাসান রাকিব, জয়পুরহাট
প্রকাশিত: ৩০-৯-২০২৪ দুপুর ২:৪৬

বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে প্রতিষ্ঠার ৩০ বছরে পদার্পণ উদযাপন করছে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক জয়পুরহাট শাখা। এ উপলক্ষে সোমবার (৩০ সেপ্টেম্বর) জয়পুরহাট শাখায় আলোচনা সভা, দোয়া এবং কেক কাটার আয়োজন করা হয়। 

এ সময় উপস্থিত ছিলেন- ব্যাংকের জয়পুরহাট শাখা ব্যবস্থাপক মো. মৌছুদুর রহমান, ম্যানেজার অপারেশন্স এবাদত হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী খালেকুজ্জামান পানু ও কায়সার আহমেদ, বিশিষ্ট গ্রাহক গোলাম মওলা বকুলসহ শাখায় কর্মরত কর্মকর্তা এবং গ্রাহক ও শুভানুধ্যায়ীরা।

জয়পুরহাট শাখা ব্যবস্থাপক মো. মৌছুদুর রহমান বলেন, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি ১৯৯৫ সালের ২৭ সেপ্টেম্বর ব্যাংকিং কার্যক্রম শুরু করে। বর্তমানে দেশজুড়ে ব্যাংকের ২২৫টি শাখা, ৭২টি উপশাখা, ৭৪৫টি এজেন্ট আউটলেট এবং ২২৫টি এটিএম বুথের মাধ্যমে গ্রাহকদের উন্নত ব্যাংকিং সেবা প্রদান করে আসছে। 

তিনি আরো বলেন, এছাড়াও আল আরাফাহ্ ইসলামী ব্যাংক প্রতিষ্ঠালগ্ন থেকে গ্রাহকদের আন্তরিকভাবে সেবা প্রদান করে আসছে। ব্যাংকের প্রতি গ্রাহকদের পূর্ণ আস্থা ও বিশ্বাসের কারণে ব্যাংকটি দেশের অন্যতম সেরা ইসলামী ব্যাংকে উপনীত হতে পেরেছে। ব্যাংকের এই সাফল্যের ধারা যাতে সব সময় অব্যাহত থাকে, সেজন্য সবাইকে তিনি আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান।

আলোচনা সভা শেষে দোয়া-মোনাজাত পরিচালনা করেন বিশিষ্ট ব্যবসায়ী ও আলেম মুফতি মাওলানা সাইদুর রহমান।

T.A.S / জামান

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত