মানিকগঞ্জে ইয়াবা ট্যাবলেটসহ চার মাদক কারবারি গ্রেফতার
মানিকগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ২০৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ চার মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে শিবালয় উপজেলার দশচিরা এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
বুধবার বেলা ১১টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা শাখার পরিদর্শক মুহাম্মদ রফিকুল ইসলাম। গ্রেফতারকৃতরা হলেন, মো. আজাদ শিকদার (৪০), মোঃ সেলিম শিকদার (৩৫), মোঃ রাজু আহমেদ (২০) ও মোঃ কবির হোসেন (৩০)।
জেলা গোয়েন্দা শাখার পরিদর্শক মুহাম্মদ রফিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চার মাদক কারবারীকে গ্রেফতার করা হয়। এসময় আজাদ শিকদারের নিকট থেকে ১০০ পিস, সেলিম শিকদারের নিকট থেকে ৫০ পিস, রাজু আহমেদের নিকট থেকে ৩০ পিস এবং কবির হোসেনের নিকট থেকে ২৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। যার আনিমানিক বাজারমুল্য ৬১ হাজার ৫০০ টাকা। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে শিবালয় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।
Aminur / Aminur
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার