ঢাকা মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

দুই দফা দাবিতে ঝিনাইদহ পল্লী বিদ্যুৎ অফিসের কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন


শামীমুল ইসলাম শামীম, ঝিনাইদহ photo শামীমুল ইসলাম শামীম, ঝিনাইদহ
প্রকাশিত: ৩০-৯-২০২৪ দুপুর ৩:৩৫

দুই দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন ঝিনাইদহ পল্লী বিদ্যুৎ অফিসের কর্মকর্তা-কর্মচারীরা। সোমবার (৩০ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে পল্লী বিদ্যুৎ সমিতি বৈষম্যবিরোধী আন্দোলনের ব্যানারে এ কর্মসূচি পালিত হয়।

বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঘণ্টাব্যাপী কর্মসূচিতে ব্যানার-ফেস্টুন নিয়ে জেলা ও উপজেলা অফিসের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন। ওই সময় ঝিনাইদহ পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম আবু তৈয়েব মো. জহুরুল আলম, এজিএম হাবিবুর রহমান, মাহবুব আলম, জুনিয়ার প্রকৌশলী রবিউল ইসলামসহ অন্যরা বক্তব্য রাখেন।

বক্তারা গ্রাহক সেবার মানোন্নয়ন ও উন্নত কর্মপরিবেশ নিশ্চিতের মাধ্যমে কর্মকর্তা-কর্মচারীদের সন্তুষ্টি, স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি এবং টেকসই বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা বিনির্মাণে সকল বৈষম্য অবসানের দাবি জানান। সেই সাথে চুক্তিভিত্তিক কর্মচারীদের নিয়মিত করার দাবিও জানান তারা।

এমএসএম / জামান

নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে বাস্তবায়নে ময়মনসিংহে মতবিনিময় সভা

নেত্রকোণার কেন্দুয়া পৌরসভার অনুমোদন ছাড়াই বাসা নির্মাণকাজ--নির্বাহী কর্মকর্তার পরিদর্শনে কাজ বন্ধ 

লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত

উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক

সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ

কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৫

হানিট্রাপের অভিযোগ সেনাসদস্যের সম্মানহানি তদন্ত দাবি

চাঁদপুর যাত্রী টার্মিনাল প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মায়ার লিমিটেড ও কবিরস সিন্ডিকেট জেভি

ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ, সেরা সার্কেল এএসপি মুনতাসির ও ওসি আজিম

শাহরাস্তিতে সরকারি গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা

মেহেরপুরে ৭০ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের বৃত্তি প্রদান

কেডিএর সেবা ও মাস্টার প্ল্যান নিয়ে অভয়নগরে মতবিনিময়