দুর্গাপুরে জাতীয় কন্যাশিশু দিবস পালিত
নেত্রকোনার দুর্গাপুরে ‘‘কন্যাশিশুর স্বপ্নে গড়ি আগামীর বাংলাদেশ‘ প্রতিপাদ্যে জাতীয় কন্যাশিশু দিবস পালিত হয়েছে। সোমবার (৩০ সেপ্টেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলাবিষয়ক অধিদপ্তরের আয়োজনে দিবসটি পালিত হয়। এ উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে সর্বস্তরের অংশগ্রহণে একটি র্যালি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তেন আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পারভেজ হাসানের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. আব্দুর রৌফ সরকার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জহুরুল ইসলাম, সাংবাদিক সমিতির সভাপতি দিলোয়ার হোসেন তালুকদার, উপ-সহকারী প্রকৌশলী মিয়া মো. মঞ্জুরুল ইসলাম, তথ্য কর্মকর্তা সামিউল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, আজকের শিশুরাই আগামীদিনের ভবিষ্যৎ। তারাই একদিন এই দেশের নেতৃত্ব দেবে। তাই শিশুদের দেশপ্রেমিক ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। শিক্ষা অর্জন করে নিজেকে বিশ্ব প্রতিযোগিতায় প্রস্তত করতে হবে। এ কাজে সরকারের পাশাপাশি সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।
জামান / জামান
জয়পুরহাটে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর আনুষ্ঠানিক উদ্বোধন
পানি উন্নয়ন বোর্ডের জমি দখল করে ভবন নির্মাণের অভিযোগ
নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে নোবিপ্রবিতে সেমিনার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
সীমান্তের ওপার থেকে শ্রমিক অসন্তোষ উসকে দিয়ে বিশৃঙ্খলার অপচেষ্টা চলছেঃ প্রধানমন্ত্রী তারেক রহমান
পটুয়াখালীর মির্জাগঞ্জে নিখোঁজ স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার
অপসাংবাদিকতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের কাছে নওয়াপাড়া প্রেসক্লাবের স্মারকলিপি
ধামরাইয়ে চার বাড়ির সামনে কাফনের কাপড়-আতর ও গলাকাটা মুরগি, আতঙ্কে গ্রামবাসী
সৌদি আরবে ভালো চাকরির প্রলোভনে কোটি টাকা হাতিয়ে আত্মগোপনে চাঁপাইনবাবগঞ্জের আদম দালাল লিটু
উজিরপুরে নতুন কুড়ি স্পোর্টস সিজন ২ উদ্ভোধন
টানা আন্দোলনের পর গাজীপুরে শান্তিপূর্ণ ভাবে কাজে ফিরেছেন শ্রমিকেরা: কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী
পিরোজপুরে ইসলামী যুব আন্দোলনের যুব সম্মেলন অনুষ্ঠিত
পিরোজপুরে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে মতবিনিময় সভা: ৭ সদস্যের পৌর কমিটি গঠন