ঢাকা সোমবার, ৬ জুলাই, ২০২৬

সীতাকুণ্ডে পাঁচ চোরকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ


ফারহান সিদ্দিক, সীতাকুণ্ড photo ফারহান সিদ্দিক, সীতাকুণ্ড
প্রকাশিত: ৩০-৯-২০২৪ দুপুর ৩:৫৫

চট্টগ্রামের সীতাকুণ্ডে পাঁচ অটোরিকসা চোরকে গণপিটুনি দিয়ে থানায় সোপর্দ করেছেন এলাকাবাসী। রবিবার (২৯ সেপ্টম্বর) মধ্যরাতে উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের অলিনগর ও মুরাদপুর ইউনিয়নের মধ্যম ভাটেরখিল এলাকা থেকে তাদের ধরে পুলিশে সোপর্দ করা হয়।

আটকৃতরা হলেন- উপজেলার মুরাদপুর ইউনিয়নের দক্ষিণ ভাটেরখিল গ্রামের জসিম উদ্দীনের ছেলে মোহাম্মদ তারেক (২০), বাড়বকুণ্ড ইউনিয়নের অলিনগর গ্রামের হেদায়েত উল্লাহর ছেলে মোহাম্মদ রফিক (২৩), একই গ্রামের জয়নাল আবেদীনের ছেলে মোহাম্মদ জসিম উদ্দিন (২৩) ও মো. শহীদের ছেলে রবিউল হোসেন (১৯) এবং মান্দারীটোলা গ্রামের ইসমাইল হোসেন বাবুলের ছেলে মো. সোহেল (৩০)।

এলাকাবাসী  জানান, গত বৃহস্পতিবার  রাতে বাড়বকুণ্ড ইউনিয়নের অলিনগর গ্রামের রুহুল আমিনের গ্যারেজ থেকে রাতের অন্ধকারে তিনটি সিএনজিচালিত অটোরিকসা চুরি হয়। তিনি অটোরিকসা মালিকদের খবর দিলে তারা চতুর্দিকে খোঁজখবর নিতে শুরু করেন। একপর্যায়ে তারা নিশ্চিত হন মুরাদপুর ইউনিয়নের ভাটেরখিল গ্রামের তারেকের নেতৃত্বে সংঘবদ্ধ চোরচক্র এ অটোরিকসাগুলো চুরির সঙ্গে জড়িত। এরপর স্থানীয়দের সহায়তায় পাঁচজনকে ধরে গণধোলাই দেয়া হয়। পরে থানায় খবর দিয়ে তাদের পুলিশে সোপর্দ করা হয়। 

সীতাকুণ্ড থানার অফিসার ইনর্চাজ (ওসি) মজিবুর রহমান সকালের সময়কে বলেন, উপজেলার বাড়বকুণ্ড ও মুরাদপুর ইউনিয়ন থেকে পাঁচ অটোরিকসা চোরকে ধরে স্থানীয় জনগণ পুলিশের কাছে হস্তান্তর করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা চুরির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। মামলা দায়ের পর তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।

T.A.S / জামান

বাগেরহাটের মোল্লহাটে তুচ্ছ ঘটনায় ছুরিকাঘাতে কৃষক নিহত

অভয়নগরে প্রথম জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন

বিলাইছড়িতে জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করলেন ইউএনও মো. জাকির হোসেন

মোহনগঞ্জে পল্লী উন্নয়ন দিবস উদযাপন

শালিখায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত

মান্দায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

রাজনগরে স্ত্রীকে হত্যা করে মাটিতে পুঁতে রাখার অভিযোগে স্বামী গ্রেফতার

নেত্রকোণায় সাবরেজিস্টার্ড অফিসে দলিলের তথ্য চাওয়ায় সাংবাদিকের উপর হামলা-থানায় অভিযোগ

আত্রাইয়ে ​কৃষি প্রণোদনা কর্মসূচি আওতায় কৃষকের মাঝে বিনামূল্যে বীজ, সার ও কৃষি উপকরণ বিতরণ

রৌমারীর ব্রহ্মপুত্র নদের ভাঙ্গনে নিঃস্ব ১৬০ পরিবার

শেখ হাসিনার দেশে ফিরতে আইনগত বাধা নেই: রুমিন ফারহানা

আদমদীঘিতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

ব্রাশফায়ারে ৩ জেএসএস সদস্যকে হত্যা