ঢাকা রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

শ্রীমঙ্গলে দুই কেন্দ্রে জাল ভোটের অভিযোগ, টেন্ডার ভোট গ্রহণ


রাজেশ ভৌমিক (শ্রীমঙ্গল) photo রাজেশ ভৌমিক (শ্রীমঙ্গল)
প্রকাশিত: ১২-২-২০২৬ বিকাল ৫:৬
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে ঘিরে দুটি ভোটকেন্দ্রে জাল ভোট প্রদানের অভিযোগ উঠেছে। উপজেলার রামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পৃথক দুই ভোটার এ অভিযোগ করেন। তবে সংশ্লিষ্ট কেন্দ্র কর্তৃপক্ষ অভিযোগ পাওয়ার পর নির্বাচন কমিশনের নীতিমালা অনুযায়ী টেন্ডার ভোট গ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন।
 
অভিযোগ সূত্রে জানা গেছে, রামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নারদমনি দেবনাথ নামে এক ভোটার ভোট দিতে গিয়ে জানতে পারেন, তার ভোট ইতোমধ্যে প্রদান করা হয়েছে। ভোটার তালিকা অনুযায়ী তিনি ওই কেন্দ্রের ৬৬ নম্বর সিরিয়ালের ভোটার। বিষয়টি জানাজানি হলে কেন্দ্র এলাকায় সাময়িক উত্তেজনা সৃষ্টি হয়। পরে কেন্দ্র কর্তৃপক্ষ তার কাছ থেকে টেন্ডার ভোট গ্রহণ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
কেন্দ্র থেকে বেরিয়ে এসে নারদমনি দেবনাথ দৈনিক বাংলাকে বলেন, 'আমি রামনগর সরকারি স্কুল কেন্দ্রে গিয়ে জানতে পারি আমার সিরিয়ালের ভোট দেওয়া হয়ে গেছে। কে ভোট দিয়েছে তা কেন্দ্রের এজেন্টরাও শনাক্ত করতে পারেননি।'
অন্যদিকে, ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে আব্দুল অদুদ নামে আরেক ভোটার অভিযোগ করেন, তিনি ভোটকেন্দ্রে গিয়ে জানতে পারেন তার ভোটও আগেই কাস্ট করা হয়েছে। বিষয়টি জানার পর তিনি কেন্দ্র কর্তৃপক্ষকে অবহিত করেন।
রামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা গোলাম মূর্তূজা বলেন, 'ভুলবশত এমনটি হয়েছে। যাচাই-বাছাই শেষে নির্বাচন কমিশনের নীতিমালা অনুযায়ী সংশ্লিষ্ট ভোটারের টেন্ডার ভোট গ্রহণ করা হয়েছে।'
ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মো. আলাউদ্দিন জানান, 'অভিযোগ পাওয়ার পর সংশ্লিষ্ট ভোটারের সঙ্গে কথা বলা হয়েছে এবং তাকে টেন্ডার ভোট দেওয়ার সুযোগ সম্পর্কে অবহিত করা হয়েছে। পাশাপাশি এজেন্ট ও পোলিং কর্মকর্তাদের আরও সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেওয়া হয়েছে। এদিকে দুই কেন্দ্রে এমন অভিযোগ উঠলেও সার্বিকভাবে উপজেলায় শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে।

আরমান / আরমান

আদমদীঘিতে বিবাদমান জমিতে আদালতের বিজ্ঞপ্তি টাঙ্গানো নিয়ে মারধরে আহত-৫

আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, সেনবাগের ওসি প্রত্যাহার

ধামরাইয়ে বিএনপি'র নেতার বিরোদ্ধে আদালতে চাঁদা দাবির মামলা

বাঁশের লাঠি দিয়ে মাথায় আঘাত, আইফোনের জন্য অপ্রিতমকে হত্যা - পুলিশ সুপার

নেত্রকোণায় ধারের টাকা ফেরত চাওয়ায় নারীকে হত্যার হুমকি প্রধান শিক্ষকের-থানায় অভিযোগ

রাণীনগরে কলেজের বরখাস্তকৃত অধ্যক্ষের ওপর হামলা,মোটরসাইকেলে অগ্নিসংযোগ

‘মব’ সৃষ্টি করে কেশবপুর প্রেসক্লাব দখল ও সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ

কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে নেমে পর্যটক নিখোঁজ

বাউফলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো বাউফল উপজেলা ছাত্রদল

সাটুরিয়ায় আওয়ামীলীগ, যুবলীগ ও সেচ্ছাসেবক লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার

শান্তিগঞ্জেে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

আত্রাইয়ে যুবদলের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান

লোহাগড়ায় মাদক সেবনের সরঞ্জামসহ তিন যুবক আটক