মোহনগঞ্জে জাল ভোট দেওয়ার চেষ্টা, কিশোর আটক
চলমান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা-৪ (মদন, মোহনগঞ্জ, খালিয়াজুরী) আসনের মোহনগঞ্জ উপজেলায় জাল ভোট দেওয়ার চেষ্টাকালে মো. বাইজিত মিয়া (১৭) নামে এক কিশোরকে আটক করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার বড়তলী-বানিয়াহারী ইউনিয়নের কলুংকা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে তাকে আট করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার কলুংকা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বেলা সাড়ে ১২ টার দিকে জাল ভোট দেওয়ার জন্য কেন্দ্রে যায় বাইজিত। এসময় সন্দেহ হলে দায়িত্বপ্রতাপ্ত প্রিজাইডিং অফিসার তাকে আটক করে সেনাবাহিনীর হাতে সোপর্দ করে। পরে সেনাবাহিনী বাইজিতকে থানা পুলিশের কাছে সোপর্দ করে।
আটক বাইজিত উপজেলার কলুংকা গ্রামের মো. জয়নাল মিয়ার ছেলে।
মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুল ইসলাম হারুন এ তথ্য নিশ্চিত করে বলেন, আটক বাইজিতকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
এই আসনে বিএনপির প্রার্থী সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, জামায়াতের প্রার্থী আল হেলাল তালুকদার, কমিউনিস্ট পার্টির প্রার্থী জলি তালুকদার, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির চম্পা রানী সরকার ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. মুখলেছুর রহমানসহ পাঁচজন প্রার্থী নির্বাচন করছেন। এই আসনে মোট ভোটার ৩ লাখ ৭৫ হাজার ৩০৮ জন।
আরমান / আরমান
পানছড়িতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সমন্বয়ে সাংগঠনিক সভা
রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান'র মৃত্যু: সর্বস্তরে শোক ও শ্রদ্ধা"
নেত্রকোণার পূর্বধলায় বাসে তল্লাশি,৪০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক
রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা ও অর্থ প্রদান
তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল
কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ
বালাগঞ্জে ব্রীজ নির্মাণে মুখোমুখি গ্রামবাসী
হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার
ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা
দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক
বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক
গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার
মাদক, জুয়া ও ইভটিজিংয়ে জড়িতরা সমাজের শত্রু, তাদের ছাড় নয়: এমপি আব্দুল মহিত তালুকদার
Link Copied