মানিকগঞ্জে ৭০২ পিস ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেফতার ২
মানিকগঞ্জের সাটুরিয়ায় ৭০২ পিস ইয়াবা ট্যাবলেট ও ইয়াবা বিক্রির টাকাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। রবিবার (২৯ সেপ্টেম্বর) রাতে সাটুরিয়া উপজেলার কামতা এলাকার পুলিশ চেকপোস্টের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- ঢাকার ধামরাইয়ের সুতিপাড়ার আব্দুল জলিলের ছেলে মো. হাবিবুর রহমান (৩০) এবং একই উপজেলার গোয়ালদী এলাকার শুকুর আলীর ছেলে রাশিদুল ইসলাম (৩০)। এ সময় তাদের কাছ থেকে ৭০২ পিস ইয়াবা ট্যাবলেট, দুটি মোবাইল ফোন ও মাদকদ্রব্য বিক্রির ২০ হাজার ১৫০ টাকা উদ্ধার করা হয়।
মানিকগঞ্জের পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদোন্নতিপ্রাপ্ত) মো. বশির আহম্মেদ প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সাটুরিয়ার গোলড়া-মানিকগঞ্জ হাইওয়ের উত্তর পাশের হাটটেক অটোমোবাইলস গ্যারেজের সামনে থেকে একটি প্রাইভেটকার থামিয়ে প্রাইভেটকারসহ গাড়ির ভেতরে থাকা চালকসহ দুই ব্যক্তিকে চেক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৭০২ পিস ইয়াবা ট্যাবলেট, দুটি মোবাইল ফোন ও মাদকদ্রব্য বিক্রির ২০ হাজার ১৫০ টাকা উদ্ধার এবং সিলভার কালারের একটি প্রাইভেটকার জব্দ করা হয়। পরে তাদের আটক করে সাটুরিয়া থানায় আনা হয়।
তিনি আরো জানান, এ ঘটনায় সাটুরিয়া থানায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে ঢাকা জেলাসহ আশপাশের বিভিন্ন জেলায় মাদক ব্যবসা করে আসছিলেন বলেও তিনি জানান।
এমএসএম / জামান
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়