দোহারে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রশাসনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
আসন্ন শারদীয় দুর্গোৎসব উদযাপন উপলক্ষে ঢাকার দোহার উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইলোরা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রতি বছরের ন্যায় এ বছরেও উপজেলার ৪৪টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে বলে জানা যায়। শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপনের লক্ষ্যে সবার সহযোগিতা কামনা করে উপজেলা নির্বাহী অফিসার বলেন, নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করাসহ সব ধরনের অপতৎপরতা ঠেকাতে পুলিশের পাশাপাশি আর্মি ফোর্স থাকবে।
সভায় অতিথি হিসেবে উপস্থিত থেকে ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক বলেন, কোথাও কোনো ঝামেলা হলে প্রশাসনকে দ্রত জানাবেন। সর্বোপরি আপনারা কোনো গুজবে কান দেবেন না। যারা একটি দেশে অশান্তি সৃষ্টি করতে চায় তারা কিন্তু এই অশান্তি ঘটাতে চেষ্টা করতে পারে। এজন্য আপনারা সর্তক থাকবেন। আপনারা কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না। প্রশাসনকে সহযোগিতা করবেন।
দোহার উপজেলা পূজা উৎযাপন কমিটির সভাপতি অমিতাভ পাল অপু বলেন, দোহারে ৪৪টি পূজামণ্ডপে পূজা উৎযাপন করার জন্য প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। আমরা ইতিমধ্যে খোঁজ খবর নিয়ে দেখেছি সেখানের মণ্ডপগুলো ঠিক আছে কি না। আমরা খোঁজ নিয়ে দেখেছি সিসি টিভি ক্যামেরা ও বিদুৎ এর লাইন ঠিক আছে কি না। আপনাদের সকলের সহযোগিতা পেলে আমরা সুন্দর ভাবে এ পূজা উদযাপন করতে পারব। সার্বিক পরিস্থিতি সম্পর্কে আপনাদের সকলকে পূজামণ্ডপগুলো দেখার জন্য নিমন্ত্রণ জানাই।
সভায় উপস্থিত ছিলেন দোহার উপজেলার দায়িত্বপ্রাপ্ত মেজর আসিফ,দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মামুন খান,পূজা উদযাপন কমিটির দোহার উপজেলা শাখার সভাপতি অমিতাভ পাল অপু, বিভিন্ন সংগঠনের কর্মী,দোহার প্রেসক্লাবের সাংবাদিক, উপজেলার সব দপ্তরের কর্মকর্তা ও কর্মচারী, উপজেলার ছাত্র সমাজ ও দোহার উপজেলার সব পূজামণ্ডপ কমিটির সদস্যসহ অনেকে।
T.A.S / জামান
জয়পুরহাটে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর আনুষ্ঠানিক উদ্বোধন
পানি উন্নয়ন বোর্ডের জমি দখল করে ভবন নির্মাণের অভিযোগ
নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে নোবিপ্রবিতে সেমিনার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
সীমান্তের ওপার থেকে শ্রমিক অসন্তোষ উসকে দিয়ে বিশৃঙ্খলার অপচেষ্টা চলছেঃ প্রধানমন্ত্রী তারেক রহমান
পটুয়াখালীর মির্জাগঞ্জে নিখোঁজ স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার
অপসাংবাদিকতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের কাছে নওয়াপাড়া প্রেসক্লাবের স্মারকলিপি
ধামরাইয়ে চার বাড়ির সামনে কাফনের কাপড়-আতর ও গলাকাটা মুরগি, আতঙ্কে গ্রামবাসী
সৌদি আরবে ভালো চাকরির প্রলোভনে কোটি টাকা হাতিয়ে আত্মগোপনে চাঁপাইনবাবগঞ্জের আদম দালাল লিটু
উজিরপুরে নতুন কুড়ি স্পোর্টস সিজন ২ উদ্ভোধন
টানা আন্দোলনের পর গাজীপুরে শান্তিপূর্ণ ভাবে কাজে ফিরেছেন শ্রমিকেরা: কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী
পিরোজপুরে ইসলামী যুব আন্দোলনের যুব সম্মেলন অনুষ্ঠিত
পিরোজপুরে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে মতবিনিময় সভা: ৭ সদস্যের পৌর কমিটি গঠন