ঢাকা শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

শান্তিগঞ্জে কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন


শান্তিগঞ্জ প্রতিনিধি photo শান্তিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ৩০-৯-২০২৪ বিকাল ৭:১৬

সুনামগঞ্জের শান্তিগঞ্জে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে। সোমবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে প্রধান অতিথি হিসেবে এ মেলার উদ্বোধন করেন সুনামগঞ্জের জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া৷

এ সময় উপস্থিত ছিলেন- জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বিমল চন্দ্র সোম, শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুকান্ত সাহা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফজলে রব্বানী চৌধুরী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইকবাল হোসেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. আকরাম আলী, উপজেলা কৃষি কর্মকর্তা আহসান হাবীব, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জুবায়ের আহমদ, উপজেলা প্রকৌশলী আল নূর তারেক, জয়কলস ইউপি চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন, পাথারিয়া ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম, পূর্ব বীরগাঁও ইউপি চেয়ারম্যান রাইজুল ইসলাম, শিমুলবাঁক ইউপি চেয়ারম্যান শাহিনুর রহমান শাহিন, পশ্চিম বীরগাঁও ইউপি চেয়ারম্যান লুৎফর রহমান জায়গীরদার খোকন, পশ্চিম পাগলা ইউপি চেয়ারম্যান জগলুল হায়দার, মৎস্য কর্মকর্তা হোসনে আরা খাতুন, সমাজসেবা কর্মকর্তা তাসলিমা আক্তার লিমা ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোফাজ্জল হোসেন মায়াসহ আরও অনেকে৷ 

অনুষ্ঠানের শুরুতে কৃষি প্রযুক্তি মেলা উপলক্ষে এক বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। উদ্বোধনের পর অতিথিরা মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন ও কৃষকদের সঙ্গে কথা বলেন। এরপর কৃষকদের মধ্যে গাছের চারা-বীজ, মহিলাদের মধ্যো সেলাই মেশিন ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে স্বাস্থ্যসামগ্রী বিতরণ এবং উপজেলা পরিষদ প্রাঙ্গণে গাছের চারা রোপণ করেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া৷

T.A.S / জামান

মোহনগঞ্জে জিনিয়াস স্কলারশিপ বৃত্তি পরীক্ষা

পঞ্চগড় সদরে প্রকল্প বাস্তবায়নে অনিয়ম, প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ দুই চেয়ারম্যানের বিরুদ্ধে

চাঁদপুরে দুই দিনে ৫৮ আসামি গ্রেপ্তার, ৩৮ কিশোর গ্যাং সদস্য আটক

পত্নীতলায় বিজিবির অভিযানে ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক।

চট্টগ্রামে ‘নন-পলাতক আওয়ামী লীগ’ সভাপতি কামাল উদ্দিন পুলিশ হেফাজতে

গাজীপুরে ফের শ্রমিক বিক্ষোভ, সাউন্ড গ্রেনেড মেরে সরাল পুলিশ

ফেনীতে দুই শতাধিক অসহায় মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ

৩০ হাজার টাকায় শিশু বিক্রি, ইউএনওর হস্তক্ষেপে উদ্ধার

আত্রাইয়ে উপজেলা যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত

পাথারিয়া ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন চান সাবেক সভাপতি আব্দুল মমিন

সাংবাদিক আজিজুল হক পার্থের মায়ের ২য় মৃত্যুবার্ষিকী পালিত

বিলাইছড়িতে সরকারি খরচে আইনগত সহায়তা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উৎসব শুরু