ঢাকা বৃহষ্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে যাত্রীবাহী নৌকাডুবিতে ২২ লাশ উদ্বার


প্রবীর চৌধূরী রিপন photo প্রবীর চৌধূরী রিপন
প্রকাশিত: ২৮-৮-২০২১ দুপুর ২:৪৩

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে যাত্রীবাহী নৌকার সঙ্গে বালুবোঝাই ট্রলারের সংঘর্ষের ঘটনায় আরো একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে ২২ জনে দাঁড়িয়েছে। শনিবার (২৮ আগস্ট) সকালে আরো একটি মরদেহ উদ্ধার করেন ফায়ার সার্ভিসের কর্মীরা। এর আগে শুক্রবার (২৭ আগস্ট) বিকেল সোয়া ৫টার দিকে উপজেলার লইসকা বিলে এ নৌকাডুবির ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালাচ্ছেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, নৌকাটি যাত্রী নিয়ে জেলার বিজয়নগর উপজেলার চম্পকনগর থেকে ব্রাহ্মণবাড়িয়া শহরের আনন্দবাজার ঘাটে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা বালুবোঝাই একট ট্রলারের সঙ্গে সংঘর্ষ হলে নৌকাটি উল্টে সব যাত্রী নদীতে পড়ে যান। নৌকাডুবির ঘটনায় এ পর্যন্ত ২২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। ‍এই পথে নৌযান চলাচল বন্ধ করে দেয়া হয়েছে।

জেলা পুলিশ সুপার আনিছুর রহমান ২২ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, নৌকাটিতে ৭০ থেকে ৮০ জনের মতো যাত্রী ছিল বলে জানা গেছে। এখনো অনেকে নিখোঁজ রয়েছে। এ ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং ওই ট্রলারের মাঝিসহ ৫ জনকে আটক করা হয়েছে।

এমএসএম / জামান

তাহিরপুর সীমান্তে ভারত থেকে চোরাইভাবে কয়লা আনতে গিয়ে মাটি ধসে ১ যুবকের মৃত্যু।

ডিবি পুলিশের হাতে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা

আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ

পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান

শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি

জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার

নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক

অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন

রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

মান্দায় পুকুরের পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু