পাকিস্তান সফরে ড. জাকির নায়েক, বিমানবন্দরে লাল গালিচা সংবর্ধনা
বিশ্বখ্যাত ইসলামি বক্তা এবং স্কলার জাকির নায়েক পাকিস্তান সরকারের আমন্ত্রণে দেশটিতে সফরে গিয়েছেন। সেখানে তাকে লাল গালিচা সংবর্ধনা দিয়েছে পাকিস্তান। সোমবার (৩০ সেপ্টেম্বর) সকালে তিনি পাকিস্তানের নিউ ইসলামাবাদ বিমানবন্দরে নামার পর এই সংবর্ধনা দেওয়া হয় তাকে।
পাকিস্তানের সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, প্রায় এক মাস থাকার পরিকল্পনা নিয়ে পাকিস্তান গিয়েছেন জাকির নায়েক। তার ছেলে ফারিক নায়েক, যিনি নিজেও একজন ইসলামিক স্কলার, এ সফরে জাকিরের সঙ্গে গিয়েছেন। তার দল টিম জাকির নায়েকের কয়েকজন সদস্যও গিয়েছেন পাকিস্তানে।
জাকির নায়েকের আগমন উপলক্ষে নিউ ইসলামাবাদ বিমানবন্দরে জারি করা হয়েছিল কড়া নিরাপত্তা ব্যবস্থা। পাকিস্তানের প্রধানমন্ত্রীর যুব কর্মসূচির চেয়ারম্যান রানা মাসুদ, দেশটির ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সৈয়দ আতা-উর-রহমানসহ কয়েকজন উচ্চপদস্থ আমলা তাকে স্বাগত জানান।
পাকিস্তানের সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, এই এক মাসের সফরে পাকিস্তানের উচ্চপদস্থ কয়েক জন কর্মকর্তার সঙ্গে বৈঠক করবেন জাকির; পাশাপাশি ইসলামাবাদ, করাচি এবং লাহোরে কয়েকটি ধর্মীয় অনুষ্ঠানেও যোগ দেবেন।
T.A.S / T.A.S
সৌদি আরবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা
পবিত্র মক্কায় জরুরি সতর্কতা জারি, সৌদিজুড়ে হামলার আতঙ্ক
হোয়াইট হাউসে ট্রাম্পের সংবাদমাধ্যম নিষেধাজ্ঞা বাতিল করলেন আদালত
আবারও ভারতীয় গম কিনছে বাংলাদেশ
বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ : কলকাতাসহ ৬ জেলায় অরেঞ্জ অ্যালার্ট জারি
ইরান যুদ্ধ : এ পর্যন্ত আত্মহত্যার চেষ্টা করেছেন ৮ জন মার্কিন সেনা
ড্রোন হামলার জবাবে আফগানিস্তানের ১০ জায়গায় বিমান অভিযান পাকিস্তানের
নিউইয়র্কে যুক্তরাষ্ট্রকে যুদ্ধাবসানের নতুন রোডম্যাপ দিলো ইরান
আফগানিস্তান থেকে নিক্ষিপ্ত ৮টি ড্রোন ভূপাতিত করল পাকিস্তান
যুক্তরাষ্ট্রে পৌঁছালেন জিনপিং, স্বাগত জানালেন ট্রাম্প
ইরানের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক
মার্কিন প্রেসিডেন্ট আমাদের সন্ত্রাসী বলেন, আমরাই সন্ত্রাসবাদের শিকার