ঢাকা শনিবার, ১ আগস্ট, ২০২৬

শান্ত থাকতে চায় ইরান, কিন্তু যদি...


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২-১০-২০২৪ দুপুর ১২:৫২

ইসরায়েলে মঙ্গলবারের (১ অক্টোবর) ক্ষেপণাস্ত্র হামলার ইতি টানতে চাইছে ইরান। দেশটি বলছে, যা হওয়ার হয়েছে; নতুন করে তারা আর ক্ষেপণাস্ত্র ছুড়বে না। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি যখন এ কথা বলছেন তখন ইরানের সশস্ত্র বাহিনী ‘কিন্তু যদি’ রেখে হুঁশিয়ারি দিচ্ছে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বুধবার (২ অক্টোবর) এক্স-এ এক পোস্টে বলেছেন, লেবাননে হিজবুল্লাহ এবং গাজায় আগ্রাসনের প্রতিক্রিয়ায় তেহরান ইসরায়েলে হামলা চালিয়েছে। ইসরায়েলি সরকার প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত না নিলে আমাদের পদক্ষেপ এখানেই শেষ। যদি ইসরায়েল পাল্টা কিছু করে বসে তবে আমাদের প্রতিক্রিয়া আরও শক্তিশালী হবে।

এদিকে ইরানের সশস্ত্র বাহিনীর যুগ্ম প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরি তেহরানের বিরুদ্ধে আরও কোনো প্রতিশোধমূলক পদক্ষেপ নিলে ইসরায়েলের সব অবকাঠামোকে লক্ষ্যবস্তু করার হুমকি দিয়েছেন। তিনি বলেছেন, যদি ইসরায়েল তার অপরাধগুলো চালিয়ে যেতে চায় বা আমাদের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতার বিরুদ্ধে কিছু করতে চায়, তাহলে আজকের রাতের অভিযানের চেয়ে আরও কয়েকগুণ শক্তিশালী হামলা হবে। তাদের সব অবকাঠামোকে লক্ষ্যবস্তু করা হবে। ইরানের বিপ্লবী গার্ড কোর ইসরায়েলের বিরুদ্ধে কয়েক গুণ বেশি শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়ার জন্য প্রস্তুত বলে জানান তিনি।

এ ছাড়া ইসরায়েলে আরও বড় ধরনের হামলার হুমকি দিয়েছে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। মঙ্গলবার (১ অক্টোবর) রাতে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলার পর নিজের এক্স হ্যান্ডেলে এমন পোস্ট করেন খামেনি। হিব্রু ভাষায় করা ওই পোস্টে খামেনি লেখেন, ইহুদিবাদী শাসকের জীর্ণ ও ক্ষয়িষ্ণু দেহের বিরুদ্ধে প্রতিরোধ ফ্রন্টের আঘাত আরও শক্তিশালী ও বেদনাদায়ক হবে।

মঙ্গলবার রাতে প্রায় ১৮০টি ব্যালিস্টিক মিসাইল দিয়ে ইসরায়েলে হামলা চালায় তেহরান। আকস্মিক হামলায় ইসরায়েলিদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। মধ্যপ্রাচ্যে ইরানের কয়েকজন ঘনিষ্ঠ মিত্র ইসরায়েলি হামলায় নিহত হওয়ার পর এ পদক্ষেপ নিল তেহরান।

T.A.S / T.A.S

সাংবাদিকতা ছেড়ে পর্নতারকা

৪.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ইতালি

এল নিনোর ভয়াবহ প্রভাব নিয়ে জাতিসংঘের সতর্কবার্তা

ভারতে শেখ হাসিনাকে রাজনৈতিক কর্মসূচির সুযোগ দেওয়া হয়নি

বেলুচিস্তানে কয়লা খনিতে বিস্ফোরণে ৩৪ জন নিহত, ৮ নিখোঁজ

নৌপথের সুরক্ষায় বাংলাদেশসহ ১৩ দেশ নিয়ে সৌদির নতুন জোট

নেপালে ধর্মীয় সহিংসতায় নিহত ৩, প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহর বার্তা

প্রশ্নফাঁস রোধে কঠোর পদক্ষেপ ভারতের

পোল্যান্ডে রুশ ক্ষেপণাস্ত্র বিস্ফোরণ, ন্যাটোর যুদ্ধবিমান মোতায়েন

বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা নিতে রাজি মিয়ানমার

আর্জেন্টিনায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৭ জন নিহত

‘বিরতি’ ভেঙে ফের ইরানে হামলা শুরু মার্কিন বাহিনীর

জাপানে ভূমিকম্পে ১৩ জনের মরদেহ উদ্ধার