বার্লিনে ফিলিস্তিনপন্থিদের বাসায় পুলিশের তল্লাশি
ফিলিস্তিনপন্থি বিক্ষোভে অংশ নিয়ে ‘অপরাধ করেছে’ এই অজুহাতে বার্লিনজুড়ে বেশ কয়েকটি বাড়িতে অভিযান চালিয়েছে জার্মান পুলিশ। সোমবার সকাল থেকে জননিরাপত্তা বিঘ্নিত করা এবং সামাজিকমাধ্যমে ঘৃণা ছড়ানোর অভিযোগ এনে এই অভিযানে নামে দেশটির আইন প্রয়োগকারী সংস্থা। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে ডয়চে ভেলে।
পুলিশের মুখপাত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, রাজধানী বার্লিনে পাঁচটি অ্যাপার্টমেন্টে তল্লাশি চালানো হয়। এই অভিযানে ১২৫ পুলিশ সদস্য অংশ নেয়।
প্রতিবেদনে আরো বলা হয়, এই অভিযানে পুলিশ অভিযুক্ত পাঁচ অ্যাক্টিভিস্টের বাড়ি থেকে মোবাইল, কম্পিউটার ও তথ্য সংরক্ষণ করার হার্ডডিস্ক জব্দ করেছে৷ জব্দ করা আলামত বার্লিন পুলিশ ও রাষ্ট্রপক্ষের আইনজীবীরা পর্যালোচনা করছেন৷ অভিযুক্ত সবাই ১৮ থেকে ৪০ বছর বয়সি৷ তবে তাদের কাউকে গ্রেফতার করা হয়নি।
পুলিশ জানিয়েছে, অভিযুক্ত ব্যক্তিদের অনলাইন কার্যকলাপ ও ফিলিস্তিনপন্থি কোনো সন্দেহভাজন নেটওয়ার্কের সঙ্গে যোগসূত্র আছে কিনা সে বিষয়গুলো নজরদারিতে রাখা হচ্ছে৷
গত বছরের ৭ অক্টোবর গাজা যুদ্ধ শুরুর পর থেকে বার্লিনে ফিলিস্তিনপন্থি বিক্ষোভ নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে৷ এসব কর্মসূচি থেকে ইহুদিবিদ্বেষী স্লোগান, সহিংস সংঘাতও হচ্ছে। জার্মান আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলপ্রয়োগ করে গাজার জন্য সংহতি মিছিলে বাধা দিচ্ছে৷
পুলিশের এই আগ্রাসী মনোভাবকে বাক স্বাধীনতার হস্তক্ষেপ বলে মনে করছেন বিভিন্ন মানবাধিকার সংস্থা এবং সমালোচকরা।
T.A.S / T.A.S
ফ্রান্সে বিক্ষোভ ঘিরে সহিংসতা, গ্রেপ্তার ১৮০০
ফ্রান্সে ‘ইয়েলো ভেস্ট’ বিক্ষোভে সহিংসতা, গ্রেপ্তার ১৮০০ ছাড়াল
সৌদিতে হুথিদের হামলা, রিয়াদের ৯৯তলা বিশিষ্ট কিংডম সেন্টার বন্ধ ঘোষণা
‘মার্কিন নৌবাহিনী না থাকলে জ্বালানি তেলের দাম তিন গুণ হতো’
কানাডার সেনাঘাঁটিতে ভয়াবহ আগুন
আত্মসমর্পণ করা ইয়েমেনি বাহিনীর ১৫৯ সদস্যকে মুক্তি দিলো হুথিরা
কলকাতায় পূজার প্যান্ডেলে যেভাবে ঘটল ভয়াবহ পদদলনের ঘটনা
কলকাতায় পূজার প্যান্ডেলে পদদলিত হয়ে নিহতের সংখ্যা বেড়ে ১৯
শর্তসাপেক্ষে অভিজিৎ দীপকেকে জামিন দিল দিল্লির আদালত
মুসলিম বিশ্বে প্রচলিত ‘মোহাম্মদ’ নাম নিয়ে উপহাস ট্রাম্পের
পাঁচ নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করল সৌদি
তিন বিদেশিকে হত্যা : মেক্সিকোতে ৩ জনের ১৫৮ বছরের কারাদণ্ড