নাঙ্গলকোটে জোরপূর্বক জায়গা দখলের অভিযোগ
কুমিল্লার নাঙ্গলকোটে জোরপূর্বক জায়গা দখলের অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উপজেলার রায়কোট উত্তর ইউনিয়নের রায়কোট দক্ষিণ লক্ষ্মী পদুয়া বাজারে। জমি দখল করে মার্কেট নির্মাণের অভিযোগ উঠেছে লক্ষ্মী পদুয়া বাজারসংলগ্ন হাবিব উল্লাহর ছেলে, মাহবুল হক ও নুরুল হকের ছেলে, জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে।
ভুক্তভোগী লক্ষ্মী পদুয়া হাজী বাড়ির বোলা মিয়ার ছেলে আব্দুল করিম বলেন, মাহবুল হক ও জাহাঙ্গীর আলমের সাথে আমাদের দীর্ঘদিন যাবত জায়গাজমি নিয়ে বিরোধ চলছে। বিবাদীগল অতিউশৃঙ্খল, লোভী ও দুষ্ট প্রকৃতির লোক। বিবাদীগল আমার দলিল নং ১৯৪৬, দাগ নং ১৭৬, নাল দাগের সাড়ে ৭ শতক দলিলমূলে জায়গা জোরপূর্বক দখল করে রেখেছে।
তিনি বলেন, ওই জায়গায় আমার বসতঘর, টিনের বেড়া, টয়লেটসহ বিভিন্ন জিনিস ভাংচুর করে। আমি গ্রামবাসীর সহয়তায় আমার মালিকানাধীন জায়গার দলিল দেখিয়ে আমার উক্ত জায়গার দখল চাইতে গেলে বিবাদীগণ ক্ষিপ্ত হয়ে আমাকে অকথ্যভাষায় গালমন্দ করে এবং আমাকে তাড়িয়ে দেয়। তারা আমাকে প্রকাশ্যে প্রাণনাশকের হুমকিও দেয়। এ বিষয়ে নাঙ্গলকোট থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে। আমি স্থানীয় এলাকাবাসী ও স্থানীয় প্রশাসনের কাছে আমার জায়গায় ফিরে পেতে সার্বিক সহযোগিতা চাই।
এ বিষয়ে অভিযুক্ত মাহবুল হক মুঠোফোনে বলেন, আমি ওই জায়গার ৪ শতক জায়গা ২০০৩-০৪ সালে ওয়ারিশসূত্রে মালিক জাহাঙ্গীর আলম থেকে ক্রয়সূত্রে মালিক হয়ে দোকান নির্মাণ করেছি। বর্তমানে আমার কাছে দলিল এবং খারিজ খতিয়ান রয়েছে। আমি এয়সূত্রে এই জমির মালিক।
T.A.S / জামান
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত