মানিকগঞ্জে বাসচাপায় পথচারী নিহত
মানিকগঞ্জের ঢাকা-আরিচা মহাসড়কে ঢাকামুখী যাত্রীবাহী একটি মিনিবাস চাপায় আতোয়ার হোসেন (৫৫) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১ অক্টোবর) রাত ৮টার দিকে মানিকগঞ্জ পৌরসভার উচুটিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আতোয়ার মানিকগঞ্জ সদর উপজেলার জাগীর ইউনিয়নের গুরখি গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানান, আতোয়ার কাজ শেষে রাস্তার পাশ দিয়ে বাড়ি ফিরছিলেন। এ সময় একটি মিনিবাস নিয়ন্ত্রণ হারিয়ে পেছন থেকে তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
মানিকগঞ্জ ফায়ার সার্ভিস অফিসের অফিসার ইনচার্জ জহিরুল ইসলাম বলেন, ৯৯৯ নম্বরে খবর পেয়ে ঘটনাস্থলে যাই। সেখানে একটি মিনিবাসের নিচ থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়। পরে হাইওয়ে থানা পুলিশের কাছে মৃতদেহটি হস্তান্তর করা হয়।
বিষয়টি নিশ্চিত করে গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুপল চন্দ্র দাস বলেন, বাসচাপায় নিহত ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে কর্নেল মালেক মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরসহ যথাযথ আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
T.A.S / জামান
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়