আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের মুক্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের মুক্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে সোনারগাঁ উপজেলা সাংবাদিক সমাজ ও সোনারগাঁ প্রেসক্লাব। বুধবার (২ অক্টোবর) দুপুরে সোনারগাঁ প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
সোনারগাঁ প্রেসক্লাবের সহ-সভাপতি ফজলে রাব্বী সোহেলের সঞ্চালনায় প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি অধ্যাপক ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুল।
প্রধান অতিথি বলেন, দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ড. মাহমুদুর রহমানকে নিঃশর্ত মুক্তি দিতে হবে। স্বৈরাচারী হাসিনা সরকারের সাজানো মামলার রায় আমরা মানি না। হাসিনা সরকারের সাজানো মামলার রায় বাতিল করে মাহমুদুর রহমানকে অভিলম্বে মুক্তি দিতে হবে।
এ সময় বক্তব্য রাখেন- দৈনিক ইনকিলাবের জেলা সংবাদদাতা ও সোনারগাঁ প্রেসক্লাবের সহ-সভাপতি মোক্তার হোসেন মোল্লা, সোনারগাঁ প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক মাসুদ শায়ান, পৌর বিএনপির সভাপতি শাহজান (মেম্বার), পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হুমায়ন কবির রফিক, পৌর বিএনপির সিনিয়স সহ-সভাপতি আলমগীর হোসেন, সাবেক কাঊন্সিলর ফারুক আমম্মেদ তপন, থানা যুবদলের যুগ্ম-আহ্বায়ক নুরে ইয়াসিন নোবেল, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি এডিএম বাকের জুয়েল, স্বেচ্ছাসেবক দলে কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন এবং মাহমুদুর রহমান মুক্তি পরিষদের আহ্বায়ক মাসুম মোল্লা।
মানববন্ধনে উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক মনিরুজ্জামান মনির, জেলা স্বেচ্ছাসেবক দলের ১নং সহ-সভাপতি জাকারিয়া সালেহ স্বপন, সোনারগাঁ প্রেসক্লাবের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক হারুন অর রশিদ, দপ্তর সম্পাদক আনোয়ার হোসেন, নির্বাহী সদস্য মনির হোসেন, আনিছুর রহমান, রিপোটার্স ক্লাবের দপ্তর সম্পাদক ইমরান হোসেন, সাংবাদিক মিমরাজ, আতা রাব্বী জুয়েল প্রমুখ।
T.A.S / জামান
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার