জয়পুরহাটে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে উপজেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ পরিবেশে পালনের লক্ষ্যে জয়পুরহাট সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২ অক্টোবর) বিকাল ৩টায় উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সদর উপজেলা নির্বাহী অফিসার রাশেদুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন- সদর থানার অফিসার ইনচার্জ শাহেদ আল মামুন, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনে সভাপতি অ্যাড. মামুনুর রশীদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাড. হৃষিকেশ সরকার, সদর থানা পূজা উদযাপন কমিটির সভাপতি নেপাল চন্দ্র, হিন্দু বৌদ্ধ কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক উৎপল কুমার বাবু প্রমুখ।
উপজেলা নির্বাহী অফিসার জানান, জয়পুরহাট সদর উপজেলায় এবার ১১৬টি মণ্ডপে দুর্গাপূজার আয়োজন করা হয়েছে। প্রত্যেক মন্দিরে ৫০০ কেজি করে চাল এবং অসচ্ছল মন্দিরগুলোকে চালের সাথে নগদ ৪ হাজার টাকা প্রদান করা হবে। দুর্গোৎসব যেন সুষ্ঠু পরিবেশে অনুষ্ঠিত হয়, সেজন্য সদর উপজেলার সকল মন্দিরে প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
T.A.S / জামান
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ