ঢাকা বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬

পাটগ্রামে মৎস্য সপ্তাহ উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়


মোকছেদুল ইসলাম, পাটগ্রাম photo মোকছেদুল ইসলাম, পাটগ্রাম
প্রকাশিত: ২৮-৮-২০২১ দুপুর ৪:২৫

‘বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি’ ‍এই প্রতিপাদ্য বিষয়ের আলোকে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ উপযাপন উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ আগস্ট) দুপুরে উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে উপজেলার শহীদ আফজাল মিলনায়তনে ঘণ্টাব্যাপী এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

করোনার কারণে এবার কিছুটা সীমিত পরিসরে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপনের কথা জানানো হয়। জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ, মৎস্য সেক্টরে সরকারের অগ্রগতি ও সাফল্যের প্রামাণ্যচিত্র প্রদর্শন, মাছ চাষবিষয়ক পরামর্শ প্রদান, বিভিন্ন উপকরণ বিতরণসহ নানান কর্মসূরির কথা জানানো হয়। সভায় উপজেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুর রহমান জানান, উপজেলার ৮ ইউনিয়ন ও ১ পৌরসভায় ৭৬টি গ্রামে প্রায় আড়াই লাখ মানুষ বসবাস করে। প্রতি বছর মাছের চাহিদা ৪ হাজার ৯৮০ টন। ২০২০-২১ অর্থবছরে মাছ উৎপাদন হয় ৩ হাজার ৬১৭ টন। এ অর্থবছরে ঘাটতি থাকে ১ হাজার ৩৬৩ টন। পুকুর রয়েছে ৪ হাজার ২৯৬টি। মৎস্যজীবী ৮৪৭ জন ও চাষি রয়েছে ৪ হাজার ১২ জন। সরকারি পুকুর ৬টি, বিল ৬টি ও নদী ৩টি এবং প্লাবনভূমি আছে ১৮টি।

এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা দীন মো. আসাদুল্লাহ্ করোনা পজিটিভ ও হোম কোয়ারেন্টাইনে থাকায় তার কার্যালয়ের কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এমএসএম / জামান

তাহিরপুর সীমান্তে ভারত থেকে চোরাইভাবে কয়লা আনতে গিয়ে মাটি ধসে ১ যুবকের মৃত্যু।

ডিবি পুলিশের হাতে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা

আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ

পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান

শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি

জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার

নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক

অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন

রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

মান্দায় পুকুরের পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু