জাতিসংঘ মহাসচিবকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা ইসরায়েলের
ইসরায়েল বুধবার জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসকে ‘অবাঞ্ছিত ব্যক্তি’ হিসেবে ঘোষণা করেছে। তেল আবিবের অভিযোগ, সংস্থাটির প্রধান ইরানের ক্ষেপণাস্ত্র হামলার স্পষ্টভাবে নিন্দা করেননি।
ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটজ এক বিবৃতিতে বলেছেন, ‘যারা ইরানের নিকৃষ্ট হামলার নিঃসন্দেহ নিন্দা করতে পারে না, তারা ইসরায়েলের মাটিতে পা রাখার যোগ্য নয়। তিনি (গুতেরেস) একজন ইসরায়েলবিরোধী মহাসচিব, যিনি সন্ত্রাসী, ধর্ষক ও হত্যাকারীদের সমর্থন দেন।’
কাটজ আরো বলেন, গুতেরেস ‘হামাস, হিজবুল্লাহ, হুতিদের হত্যাকারী এবং এখন ইরানের মতো বিশ্বব্যাপী সন্ত্রাসের জননী’কে সমর্থন দিয়েছেন। তিনি আগামী প্রজন্মের কাছে জাতিসংঘের ইতিহাসে দাগ হয়ে স্মরণীয় হয়ে থাকবেন।
এদিকে মঙ্গলবার রাতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর গুতেরেস মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান সংঘাতের নিন্দা জানিয়ে বলেন, ‘এই সংঘাত অবিলম্বে বন্ধ করতে হবে। আমাদের অবশ্যই একটি যুদ্ধবিরতি প্রয়োজন।’
ইসরায়েল জাতিসংঘের কড়া সমালোচক হয়ে উঠেছে, বিশেষ করে গত বছরের ৭ অক্টোবর হামাস হামলার পর থেকে দেশটির সঙ্গে আন্তর্জাতিক সংস্থাটির সম্পর্ক আরো অবনতি হয়েছে। গুতেরেস বারবার গাজা ও লেবাননে চলমান সংঘর্ষ থামাতে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে আসছেন।
ইরান ইতিহাসে দ্বিতীয়বারের মতো মঙ্গলবার ইসরায়েলের ওপর সরাসরি হামলা চালায়। তারা এদিন ২০০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে, যার মধ্যে হাইপারসনিক অস্ত্রও রয়েছে।এতে আতঙ্কিত ইসরায়েলি সাধারণ নাগরিকরা আশ্রয়কেন্দ্রে যেতে বাধ্য হয়।
সূত্র : এএফপি
T.A.S / T.A.S
সৌদি আরবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা
পবিত্র মক্কায় জরুরি সতর্কতা জারি, সৌদিজুড়ে হামলার আতঙ্ক
হোয়াইট হাউসে ট্রাম্পের সংবাদমাধ্যম নিষেধাজ্ঞা বাতিল করলেন আদালত
আবারও ভারতীয় গম কিনছে বাংলাদেশ
বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ : কলকাতাসহ ৬ জেলায় অরেঞ্জ অ্যালার্ট জারি
ইরান যুদ্ধ : এ পর্যন্ত আত্মহত্যার চেষ্টা করেছেন ৮ জন মার্কিন সেনা
ড্রোন হামলার জবাবে আফগানিস্তানের ১০ জায়গায় বিমান অভিযান পাকিস্তানের
নিউইয়র্কে যুক্তরাষ্ট্রকে যুদ্ধাবসানের নতুন রোডম্যাপ দিলো ইরান
আফগানিস্তান থেকে নিক্ষিপ্ত ৮টি ড্রোন ভূপাতিত করল পাকিস্তান
যুক্তরাষ্ট্রে পৌঁছালেন জিনপিং, স্বাগত জানালেন ট্রাম্প
ইরানের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক
মার্কিন প্রেসিডেন্ট আমাদের সন্ত্রাসী বলেন, আমরাই সন্ত্রাসবাদের শিকার