ঢাকা বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

 মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত

ডিলাইট হজ্ব গ্রুপ এন্ড রিদওয়ান গ্রাফিক্সের অফিস উদ্বোধন 


সালে আহমেদ, ডেমরা photo সালে আহমেদ, ডেমরা
প্রকাশিত: ২-১০-২০২৪ রাত ৮:৪৩

হাজী সাহেবদের সেবা ও গ্রাফিক্স কাজের বিশ্বস্ত সেবা দেওয়ার জন্য  রাজধানীর ডেমরায় ডিলাইট হজ্ব গ্রুপ এন্ড রিদওয়ান গ্রাফিক্সের অফিস উদ্বোধন  উপলক্ষে  মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ১ অক্টোবর (মঙ্গলবার) বাদ মাগরিব ডেমরার স্টাফ কোয়ার্টার আকমল শপিং কমপ্লেক্সের দ্বিতীয় তলায় কুরআন তেলাওয়াতের মাধ্যমে এ অফিস উদ্ধোধন করা হয়। 

রিদওয়ান গ্রাফিক্স এর স্বত্বাধিকারী হাফেজ মোহাম্মদ রিদওয়ান আহমেদের সভাপতিত্বে এসময় বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন, ডিলাইট হজ্ব গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব মাওলানা মোহাম্মদ নেছার উদ্দিন ও  ডিলাইট হজ্ব গ্রুপ এর এমডি, কে.এম আতিকুর রহমান ।

এসময় আরো ও উপস্থিত ছিলেন,মোঃ তোফাজ্জল হোসেন, স্টাফ কোয়ার্টার হাজী হোসেন প্লাজার দোকান মালিক সমিতির সাবেক সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান,ডেমরা থানা ইসলামি যুব আন্দোলনের সভাপতি মোঃ মনির সালেহীনসহ বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ,মার্কেটের ব্যবসায়ীরাসহ সামাজিক সংগঠনের ব্যক্তিরা।

ডিলাইট হজ্ব গ্রুপের চেয়ারম্যান মাওলানা মোহাম্মদ নেছার উদ্দিন বলেন,ডিলাইট হজ্ব গ্রুপ আমার আপনার সকলের বিশ্বস্ত প্রতিষ্ঠান। বর্তমানে কিছু কিছু ট্রাভেল এজেন্সি কম টাকা প্রলোভন দেখিয়ে হজ্ব যাত্রীদের সাথে প্রতারণা করছে যার ব্যতিক্রম ডিলাইট হজ্ব গ্রুপ। ডিলাইট হজ্ব গ্রুপ শতভাগ কমিটমেন্ট রাখার চেষ্টা করে।দামে কম পাওয়া মানে আপনি সেখানে গিয়ে কেমনটা পাবেন তা অবশ্যই আগে অনুমান করা উচিত। 

হজ্বের পরিপূর্ণতার পাওয়ার জন্য বিশ্বস্ত সঙ্গী ও এজেন্সি খোঁজার ও প্রয়োজন রয়েছেন বলে তিনি মনে করেন।

জামিল আহমেদ / জামিল আহমেদ

বাডডা আলাতুন নেছা স্কুল অ্যান্ড কলেজের জমকালো হীরক জয়ন্তী উদযাপন

বিএনপির ইশতেহার ও সরকারের ১৮০ দিনের কর্মযজ্ঞবিষয়ক পরীক্ষায় তৃতীয় সোহেল রানা জনি।

ফ্রেগ্রেন্স অ্যান্ড ফ্লেভার্স’-এর বার্ষিক ব্যবসায়িক সম্মেলন ও আলোচনা সভা-২০২৬ অনুষ্ঠিত

অসহায় ও দরিদ্র হকারদের পাশে থেকে কাজ করে যাচ্ছেন সিয়াম

রাজধানীর বারিধারা জে ব্লক পার্ক মাঠের উন্নয়ন ও পরিচালনায় নতুন উদ্যোগ

ডেঙ্গু প্রতিরোধে দনিয়ায় আঁধার প্রদীপ ফাউন্ডেশনের জনসচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্নতা অভিযান

আইনমন্ত্রীর কাছে ৬ দফা দাবি জানাল বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশন

র্বণাঢ্য আয়োজনে ডেইলি বেস্ট নিউজের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ন্যায্য মজুরি নিশ্চিত করলেই টেকসই হবে তৈরি পোশাকশিল্প

বাডডা আলাতুন নেছা স্কুল অ্যান্ড কলেজের ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

রাজধানীর কুড়িল বিশ্বরোডে ফ্লাইওভারের নিচে প্রকাশ্যে অকটেন বিক্রি, নাশকতা ও অগ্নি সন্ত্রাসের আশঙ্কা

উত্তরার দিয়াবাড়িতে দাওয়াতে ইসলামীর তিন দিনের ইজতেমা শুরু ১৮ নভেম্বর, প্রস্তুতি সম্পন্ন

উত্তরায় নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সহসভাপতি গ্রেফতার