ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েলি হামলায় সমর্থন নেই বাইডেনের
প্রতিশোধ নিতে ইরানের পারমাণবিক স্থাপনায় যদি ইসরায়েল হামলা করতে চায়, তাহলে তাতে সমর্থন দেবেন না যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। ইরানের প্রায় ১৮০টি ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরায়েলের সম্ভাব্য হামলার বিষয়ে তিনি এ কথা বলেন।
স্থানীয় সময় গতকাল বুধবার হারিকেন ‘হেলেনের’ তাণ্ডবে নর্থ ক্যারোলাইনা অঙ্গরাজ্যের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গিয়েছিলেন জো বাইডেন। সঙ্গে ছিলেন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। এ সময় একজন সাংবাদিক বাইডেনের কাছে জানতে চান, ইসরায়েল যদি এখন ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা করতে চায়, তাতে আপনি সমর্থন দেবেন কি না? বাইডেন সোজাসাপটা জবাব দেন, ‘না’।
মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, বর্তমান পরিস্থিতিতে ইসরায়েল এখন কী করতে চাইছে, সে বিষয়ে দেশটির সঙ্গে আলোচনা করবে যুক্তরাষ্ট্র।
বাইডেন জানান, এখনকার পরিস্থিতি নিয়ে তিনি ধনী দেশগুলোর জোট জি–৭–এর নেতাদের সঙ্গে কথা বলেছেন। তাঁরা সবাই একমত হয়েছেন যে ইসরায়েলের জবাব দেওয়ার অধিকার রয়েছে।
এর আগে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার এক ব্রিফিংয়ে বলেন, ‘ইসরায়েলের প্রতিক্রিয়া জানানোর অধিকার রয়েছে। দেশটির সম্ভাব্য প্রতিক্রিয়া কী হবে, সেটা নিয়ে আমরা আলোচনা করছি।’
গত মঙ্গলবারের পর থেকে থেকে ইরান–ইসরায়েলের সম্পর্কে নতুন করে চরম উত্তেজনা বিরাজ করছে। যদিও ইসরায়েল জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা বেশির ভাগ ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে সক্ষম হয়েছে।
ইরান বলেছে, হামাসের রাজনৈতিক শাখার নেতা ইসমাইল হানিয়া, হিজবুল্লাহর নেতা হাসান নাসরুল্লাহ এবং ইরানের রেভল্যুশনারি গার্ডস কর্পসের কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল আব্বাস নিলফোরোইশানের হত্যার জবাবে ইসরায়েলে এ হামলা চালানো হয়েছে।
হিজবুল্লাহর বিরুদ্ধে লেবাননে ইসরায়েলি বাহিনী স্থল অভিযান শুরুর ঘোষণা দেওয়ার পর ইসরায়েলে একের পর এক ক্ষেপণাস্ত্র ছোড়ে তেহরান। ইসরায়েল বলেছে, তারা সীমান্তঘেঁষা গ্রামগুলোয় ইরান–সমর্থিত হিজবুল্লাহর ‘সন্ত্রাসী স্থাপনায়’ অভিযান চালাচ্ছে।
মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে যুক্তরাষ্ট্র। বিশেষত ফিলিস্তিনের গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতির চুক্তি করাতে ওয়াশিংটনের সক্রিয় কূটনৈতিক প্রচেষ্টা রয়েছে। কিন্তু এ বিষয়ে ইতিবাচক কোনো ফলাফল এখনো দেখা যায়নি। বরং সংঘাত আরও বেড়েছে।
T.A.S / T.A.S
সৌদি আরবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা
পবিত্র মক্কায় জরুরি সতর্কতা জারি, সৌদিজুড়ে হামলার আতঙ্ক
হোয়াইট হাউসে ট্রাম্পের সংবাদমাধ্যম নিষেধাজ্ঞা বাতিল করলেন আদালত
আবারও ভারতীয় গম কিনছে বাংলাদেশ
বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ : কলকাতাসহ ৬ জেলায় অরেঞ্জ অ্যালার্ট জারি
ইরান যুদ্ধ : এ পর্যন্ত আত্মহত্যার চেষ্টা করেছেন ৮ জন মার্কিন সেনা
ড্রোন হামলার জবাবে আফগানিস্তানের ১০ জায়গায় বিমান অভিযান পাকিস্তানের
নিউইয়র্কে যুক্তরাষ্ট্রকে যুদ্ধাবসানের নতুন রোডম্যাপ দিলো ইরান
আফগানিস্তান থেকে নিক্ষিপ্ত ৮টি ড্রোন ভূপাতিত করল পাকিস্তান
যুক্তরাষ্ট্রে পৌঁছালেন জিনপিং, স্বাগত জানালেন ট্রাম্প
ইরানের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক
মার্কিন প্রেসিডেন্ট আমাদের সন্ত্রাসী বলেন, আমরাই সন্ত্রাসবাদের শিকার