ঢাকা শনিবার, ১ আগস্ট, ২০২৬

শপথ নিলেন মেক্সিকোর প্রথম নারী প্রেসিডেন্ট


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৩-১০-২০২৪ দুপুর ১১:৫৮

মেক্সিকোর প্রথম নারী প্রেসিডেন্ট ক্লাউদিয়া শাইনবাউম শপথ নিয়েছেন। শপথ গ্রহণ অনুষ্ঠানে তিনি দেশে নারী অধিকার নিশ্চিত করা ও বিদেশি বিনিয়োগকারীদের কাছে নিজের দেশকে নিরাপদ হিসেবে প্রতিষ্ঠিত করার প্রত্যয় ব্যক্ত করেছেন। 

ডয়চে ভেলের প্রতিবেদনে বলা হয়েছে, শপথ নেওয়ার মাধ্যমে আগামী ছয় বছরের জন্য মেক্সিকোর প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েছেন ক্লাউদিয়া। শপথ গ্রহণ অনুষ্ঠানে আবেগাপ্লুত কণ্ঠে তিনি বলেন, এখন পরিবর্তনের সময় এবার নারীদের পালা। 

ক্লাউদিয়া আরো বলেন, আমি একজন মা, দাদি, বিজ্ঞানী ও নারী এবং আজ থেকে মেক্সিকোর জনগণের ইচ্ছায় তাদের প্রেসিডেন্ট। বিনিয়োগকারীদের উদ্দেশে তিনি বলেন, দেশি ও বিদেশি বিনিয়োগকারীদের জন্য একটি নিরাপদ বিনিয়োগের জায়গা হবে মেক্সিকো।মেক্সিকোতে প্রেসিডেন্ট হিসেবে একবার ৬ বছর মেয়াদে দায়িত্ব পালন করা যায়।  

ডয়চে ভেলে বলছে, শাইনবাউমকে ১৯৮০ সালের পর সবচেয়ে বড় বাজেট ঘাটতি মোকাবেলা করতে হবে। বিশেষজ্ঞরা বলছেন, এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য ক্লাউদিয়া শাইনবাউমকে রাজস্ব আয় বাড়াতে অবশ্যই কর ব্যবস্থা পুনর্গঠন করতে হবে। তবে শাইনবম বলেছেন, তিনি কর আদায়ের উপর জোর দেবেন।

তিনি বলেন, আমি সবার প্রেসিডেন্ট হবো এবং আমি নিশ্চিত করবো যেন আমি আমার অর্জিত জ্ঞান, শিক্ষা, শক্তি ও ইতিহাস এই দেশ ও দেশের জনগণের জন্য প্রয়োগ করতে পারি।

T.A.S / T.A.S

সাংবাদিকতা ছেড়ে পর্নতারকা

৪.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ইতালি

এল নিনোর ভয়াবহ প্রভাব নিয়ে জাতিসংঘের সতর্কবার্তা

ভারতে শেখ হাসিনাকে রাজনৈতিক কর্মসূচির সুযোগ দেওয়া হয়নি

বেলুচিস্তানে কয়লা খনিতে বিস্ফোরণে ৩৪ জন নিহত, ৮ নিখোঁজ

নৌপথের সুরক্ষায় বাংলাদেশসহ ১৩ দেশ নিয়ে সৌদির নতুন জোট

নেপালে ধর্মীয় সহিংসতায় নিহত ৩, প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহর বার্তা

প্রশ্নফাঁস রোধে কঠোর পদক্ষেপ ভারতের

পোল্যান্ডে রুশ ক্ষেপণাস্ত্র বিস্ফোরণ, ন্যাটোর যুদ্ধবিমান মোতায়েন

বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা নিতে রাজি মিয়ানমার

আর্জেন্টিনায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৭ জন নিহত

‘বিরতি’ ভেঙে ফের ইরানে হামলা শুরু মার্কিন বাহিনীর

জাপানে ভূমিকম্পে ১৩ জনের মরদেহ উদ্ধার