কাতার সফরে পেজেকশিয়ান, ইরানকে অস্থিতিশীল করলে কঠোর জবাব
ইসরাইলের ভূখণ্ডে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার মধ্যে কাতার সফরে গেলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেকশিয়ান। গাজা ইস্যুতে যুদ্ধবিরতিতে পৌঁছাতে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে কাতার। এছাড়া হামাসের সঙ্গেও ‘সুসম্পর্ক’ রয়েছে দেশটির।
এবার কাতারের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা ও শীর্ষ সম্মেলনে অংশ নিতে দুই দিনের সফরে দোহায় পৌঁছেছেন ইরানি প্রেসিডেন্ট। বুধবার (২ অক্টোবর) শুরু হওয়া এই সফরে মধ্যপ্রাচ্যের দেশগুলোর সমর্থন নিয়ে ইসরাইলের বিরুদ্ধে জনমত জোরদার করতে চান পেজেকশিয়ান। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা ও আঞ্চলিক নিরাপত্তা নিয়ে কাতারে এটি পেজেশকিয়ানের প্রথম সফর।
কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানির সাথে দোহায় এক সংবাদ সম্মেলনে ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেন, ‘ইসরাইল যদি ইরানের বিরুদ্ধে একভাবে কাজ করতে থাকে তবে ইরান তেল আবিবকে আরও কঠোরভাবে জবাব দেবে’।
যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের উদ্দেশে পেজেশকিয়ান বলেন, ‘ইরানকে অস্থিতিশীল না করতে ইসরাইলকে বারণ করুন। কারণ এর মারাত্মক পরিণতি হতে পারে’।
এর আগে কাতার সফরে যাত্রার আগে পেজেশকিয়ান বলেন, ‘আমরাও শান্তি ও নিরাপত্তা চাই। ইসরাইল তেহরানে হানিয়াহকে হত্যা করেছে। ইউরোপ ও যুক্তরাষ্ট্র বলছে, যদি আমরা ব্যবস্থা না নেই, তবে এক সপ্তাহের মধ্যে গাজায় শান্তি ফিরে আসবে। আমরা তাদের আশ্বাসে অপেক্ষা করেছি। কিন্তু তারা হত্যাকাণ্ড বাড়িয়ে চলেছে’।
কাতারের আমির সঙ্গে বৈঠক ছাড়াও এশিয়া কো-অপারেশন ডায়ালগের (এএসিডি) শীর্ষ সম্মেলনে অংশ নেবেন পেজেকশিয়ান।
T.A.S / T.A.S
সৌদি আরবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা
পবিত্র মক্কায় জরুরি সতর্কতা জারি, সৌদিজুড়ে হামলার আতঙ্ক
হোয়াইট হাউসে ট্রাম্পের সংবাদমাধ্যম নিষেধাজ্ঞা বাতিল করলেন আদালত
আবারও ভারতীয় গম কিনছে বাংলাদেশ
বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ : কলকাতাসহ ৬ জেলায় অরেঞ্জ অ্যালার্ট জারি
ইরান যুদ্ধ : এ পর্যন্ত আত্মহত্যার চেষ্টা করেছেন ৮ জন মার্কিন সেনা
ড্রোন হামলার জবাবে আফগানিস্তানের ১০ জায়গায় বিমান অভিযান পাকিস্তানের
নিউইয়র্কে যুক্তরাষ্ট্রকে যুদ্ধাবসানের নতুন রোডম্যাপ দিলো ইরান
আফগানিস্তান থেকে নিক্ষিপ্ত ৮টি ড্রোন ভূপাতিত করল পাকিস্তান
যুক্তরাষ্ট্রে পৌঁছালেন জিনপিং, স্বাগত জানালেন ট্রাম্প
ইরানের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক
মার্কিন প্রেসিডেন্ট আমাদের সন্ত্রাসী বলেন, আমরাই সন্ত্রাসবাদের শিকার