১ কোটি ৩০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ
আক্কেলপুরে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্সের ৬ জনের বিরুদ্ধে রাস্তায় গ্রাহকরা
জয়পুরহাটের আক্কেলপুরে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের আক্কেলপুর এরিয়া অফিসের প্রধান ফটকে ঝুলছে তালা। টাকা পেতে এবং ন্যায়বিচারের দাবিতে ওই প্রতিষ্ঠানে কর্মরত ৬ জনের বিরুদ্ধে রাস্তায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন গ্রাহকরা। গ্রাহকদের অভিযোগ, তাদের সাথে প্রতারণার মাধ্যমে ১ কোটি ৩০ লাখ টাকা আত্মসাৎ করা হয়েছে।
অভিযুক্তরা হলেন- গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের আক্কেলপুর এরিয়া অফিসের ব্রাঞ্চ ম্যানেজার তাজমা খাতুন, ফিল্ড কর্মী তাওয়াবুর রহমান (তাজমা খাতুনের ভাই), ইউনিট ম্যানেজার কামরুজ্জামান (তাজমা খাতুনের স্বামী), এরিয়া ম্যানেজার শ্যামলী খাতুন, জয়পুরহাট এরিয়া ম্যানেজার এইচএম ইজাদ ও রিজিওনাল অফিসের ভাইস প্রেসিডেন্ট আলমগীর হোসেন।
বৃহস্পতিবার (৩ অক্টোবর) বেলা ১১টায় ভুক্তভোগী গ্রাহক ও তাদের নিকটাত্মীয়রা আক্কেলপুর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে মানববন্ধন করেন। পরে বিক্ষোভ মিছিল নিয়ে তারা গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের আক্কেলপুর এরিয়া অফিসের সামনে গিয়ে ফের মানববন্ধন করেন।
এ সময় ভুক্তভোগীরা দাবি করেন, তাদের ১৭ জন গ্রাহকের কাছ থেকে প্রায় ১ কোটি ৩০ লাখ টাকা আত্মসাৎ করা হয়েছে। একই সাথে তারা এ ঘটনার সাথে জড়িত প্রতারকদের বিচার ও দ্রুত নায্য টাকা ফেরত পাওয়ার জন্য দাবি জানান। তারা আরো বলেন, এ বিষয়ে বিভিন্ন দপ্তরে অভিযোগ করা হলেও টাকা ফেরত না দেয়ার জন্য প্রায় এক বছর দরে বিভিন্ন বাহানা ও সময়ক্ষেপণ করে আসছে প্রতিষ্ঠানটি।
এ সময় লক্ষ্য করা যায়, ভুক্তভোগী গ্রাহকদের মধ্যে নারী গ্রাহকদের সংখ্যাই বেশি। ইদ্রিস আরী নামে এক ভোক্তভোগী বলেন, আমিসহ আরো গ্রাহকের সাথে মিথ্যা কথা বলে প্রতারণা করা হয়েছে। লভ্যাংশ দেয়ার নাম করে আমার কাছ থেকে ৩২ লাখ টাকা নিয়েছিল। পরে উপজেলা নির্বাহী অফিসারের কাছে অভিযোগ করলে ১৪ লাখ ৮৭ হাজার টাকা ফেরত পেয়েছি। বাকি টাকা তারা ফেরত না দিয়ে বিভিন্ন বাহানা করছে। আমি আমার বাকি টাকা ফেরত চাই।
এসব বিষয়ে কথা বলার জন্য অফিসে গিয়ে দেখা যায়, অফিসের প্রধান ফটকে তালা মারা। সেখানে নেই কোনো কর্মকর্তা-কর্মচারী।
অভিযুক্ত আক্কেলপুর এরিয়া অফিসের ব্রাঞ্চ ম্যানেজার তাজমা খাতুনের সাথে কথা হলে তিনি জানান, যারা আমাদের বিষয়ে অভিযোগ করছে তারা আমাদেরই কর্মী। মেয়াদ পূর্ণ না হওয়ায় তাদের টাকা ফেরত দেয়া হচ্ছে না। তারা আমাদেরর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছে। স্যার বগুড়া অফিসে যাওয়ায় আমাদের অফিস বন্ধ আছে।
অভিযোগের বিষয়ে কথা বলার জন্য গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের কল সেন্টারে একাধিকবার যোগাযোগ করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি।
আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মইনুল ইসলাম জানান, এ বিষয়ে থানায় একটি অভিযোগ হয়েছেঅ আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
আক্কেলপুর উপজেলা নির্বাহী অফিসার মনজুরুল আলম বলেন, গ্রাহকরা একটি লিখিত অভিযোগ দিয়েছেন। আগামী সপ্তাহে উভয়পক্ষকে ডেকেছি। সেখানে বিষয়টি সমাধান না হলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
T.A.S / জামান
নিজ উদ্যোগে এগিয়ে চলছে মধ্য নিজপাড়া দুর্গা মন্দিরের উন্নয়ন কাজ
কালিহাতীতে ছিনতাইকারীদের হামলায় ট্রাকচালক নিহত, আটক ২
ঘিওরে শারদীয় দুর্গোৎসবে প্রতিমার রুপ ও সৌন্দর্য্য ফুঁটিয়ে তুলতে মহাব্যস্ত শিল্পীরা
রাণীনগরে পুলিশ চেকপোস্টের শুভ উদ্বোধন
সুন্দরবনের কটকায় পর্যটকবাহী জাহাজে ডাকাতির চেষ্টা, বনরক্ষীদের গুলিতে পিছু হটল দস্যুরা
মনপুরায় ইউপি সদস্যকে লোহার রড-পাইপ দিয়ে মারধরের অভিযোগ, আটক ২
মাদক প্রতিরোধে আমাদের সম্মিলিতভাবে কাজ করতে হবেঃ শেখ রেজাউল ইসলাম এমপি
পূর্বধলা সরকারি কলেজে বিক্ষোভ, ভোরে অধ্যক্ষের কক্ষে আগুন
নাচোল পৌর মেয়র বিএনপির মনোনয়ন প্রত্যাশী হিসেবে দোয়া প্রার্থী আলহাজ্ব মোঃ সামিউল আলম মানিক
চাঁপাইনবাবগঞ্জে ২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
শালিখায় শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি, প্রতিমা তৈরিতে ব্যস্ত ভাস্কররা
শিক্ষাপ্রতিষ্ঠানের নিরাপত্তা নিয়ে প্রশ্ন,পটিয়ার ধলঘাট স্কুল এন্ড কলেজে দিনে চুরি