ঢাকা বৃহষ্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

মুহম্মদ (সা.)-এর মানহানির প্রতিবাদে ধামইরহাটে মুসলিম ছাত্র-জনতার মানববন্ধন


এম এ মালেক (ধামইরহাট) photo এম এ মালেক (ধামইরহাট)
প্রকাশিত: ৩-১০-২০২৪ দুপুর ৪:৯

নওগাঁর ধামইরহাটে মুসলিম ছাত্র-জনতার উদ্যোগে ভারতে রামগিরি ঠাকুর ও বিজেপি নেতা নিতেশ রানে কর্তৃক মহানবী হজরত মুহম্মদ (সা.)-কে নিয়ে মানহানিকর বক্তব্য প্রদান করায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বিশিষ্ট জুয়েলারি ব্যবসায়ী মাসুদ রানার সঞ্চালনায় বৃহস্পতিবার (৩ অক্টোবর) দুপুর ২টায় ধামইরহাট-জয়পুরহাট আঞ্চলিক মহাসড়কের ক্যান্টিন মোড়ে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে মহানবীকে অবমাননার প্রতিবাদে বক্তব্য রাখেন- আল ইত্তেহাদ ফাউন্ডেশনের সভাপতি হাফেজ মাওলানা আব্দুল্লাহ বিন বেলাল, হাফেজ ইউসুফ আলী হাবিবী, মাওলানা মো. ফারুক হোসাইন, মো. আব্দুর রহমান, মাওলানা নুরুজ্জামান, মাওলানা আব্দুল্লাহ নোমান প্রমুখ। সবশেষে মোনাজাত পরিচালনা করেন আল ইত্তেহাদ ফাউন্ডেশনের দপ্তর সম্পাদক হাফেজ মো. মোস্তফা জামান। 

বক্তাগণ হুজুরপাক (সা.)-এর শানে কোনো ধরনের মানহানিকবর বক্তব্য ও তাঁর শানের খেলাপ না করতে ভারত সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেন এবং রামগিরি ও নিতেশ রানের ফাঁসির দাবি জানান।

সবশেষে সর্বস্তরের জনতার বিপুল উপস্থিতি ঘটলে একটি বিক্ষোভ র‌্যালি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

T.A.S / জামান

মুকসুদপুরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১

নেত্রকোণায় জুয়ার আসর থেকে যুবদল নেতা,ফায়ার সার্ভিস কর্মকর্তা-বিজিবি সদস্যসহ আটক-৮

সুন্দরবনের আলোচিত বনদস্যু ‘নানা ভাই' বাহিনীর ১২ সদস্য মোংলায় কোষ্টগার্ডের কাছে আত্মসমর্পণ

সিংড়ায় নিয়োগে অনিয়মের অভিযোগ, পদ স্থগিতের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

রাজশাহীর পবায় সার কেলেঙ্কারি: কৃষি কর্মকর্তার দায়িত্বহীনতা নাকি স্বজনপ্রীতি ?

রায়গঞ্জে পানি সরতেই ৫ হাজার বিঘায় চাষ, কৃষির সঙ্গে ফিরছে সরকারের রাজস্ব

আদমদীঘিতে ৩৫০ ফিট চায়না দুয়ারি জাল জব্দ

ভূরুঙ্গামারীতে শিয়াল ঠেকাতে বিদ্যুতায়িত ফাঁদ, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গরুর মৃত্যু

বাকেরগঞ্জে কাবাব এর নামে কি খাচ্ছেন আপনি এবং আপনার ফ্যামিলি

মান্দায় সড়ক সংস্কারের মান পরিদর্শনে প্রকল্প পরিচালক

৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচি ধুনটে স্কাউটদের মাঝে গাছের চারা বিতরণ

হাতিয়া তমরদ্দি ইউনিয়নে খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতা, বিজয়ীদের পুরস্কার প্রদান

ধামইরহাটে সর্বদলীয় নেতাকর্মীদের শ্রদ্ধায় উপজেলা বিএনপির সভাপতি এম এ ওয়াদুদের দাফন সম্পন্ন