আত্রাইয়ে বাড়ির চতুর্দিকে পাটকাঠি বেঁধে আগুন দেয়ার অভিযোগ
নওগাঁর আত্রাইয়ে বসতবাড়ির চতুর্দিকে পাটকাঠির বোঝা বেঁধে আগুন দিয়ে সপরিবারে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। আগুন দেয়ার আগে বাড়ির দরজা বাইরে শিকল তুলে দেয় দুর্বৃত্তরা। আগুনে প্রায় অর্ধলক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী। বুধবার (২ অক্টোবর) গভীর রাতে উপজেলার আহসানগঞ্জ ইউনিয়নের চৌড়বাড়ী গ্রামের মৃত শহর আলীর ছেলে শাহাজাহান আলীর বাড়িতে এ ঘটনা ঘটে। এঘটনায় বৃহস্পতিবার দুপুরে থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে।
শাহাজাহান আলী জানান, বুধবার রাতে খাবার খেয়ে সবাই ঘুমিয়ে পড়ি। গভীর রাতে কে বা কারা বসতবাড়ির চতুর্দিকে টিনের চালার সাথে প্রায় ৮-৯টি স্থানে পাটকাঠির বোঝা বেঁধে ঝুলিয়ে দিয়ে আগুন দেয়। আগুন দেয়ার আগে দুর্বৃত্তরা বাড়ির দরজা বাইরে থেকে শিকল আটকে দেয়। পরে আগুন জ্বলতে দেখে চিৎকার শুরু করলে প্রতিবেশীরা এসে বাড়ির দরজার শিকল খুলে দেয়। এ সময় গ্রামবাসীর সহায়তায় আগুন নেভানো হয়। তারপরও রান্নাঘরসহ প্রায় অর্ধলক্ষ টাকার আসবাবপত্র পুড়ে যায়।
তিনি দাবি করেন, আমাদেরকে সপরিবারে হত্যা করতেই পরিকল্পিতভাবে বাড়ির দরজা বাইরে থেকে শিকল আটকে দিয়ে আগুন দিয়েছে। প্রতিবেশীদের সাথে জায়গাজমি নিয়ে বিরোধ চলছে। এছাড়া আর কারো সাথে কোনো বিরোধ নেই। জায়গাজমির বিরোধের জের ধরে এমন ঘটনা ঘটতে পারে বলে ধারণা করছেন শাহাজাহান আলী। তবে ঘটনার জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় এনে সুষ্ঠু বিচারের দাবিতে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন বলে জানান তিনি।
আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাবদ্দীন বলেন, খরব পেয়ে রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। সুষ্ঠু তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
জামান / জামান
কাশিয়ানীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭
নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’
জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র্যালি
রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন
দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার
টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল
নেছারাবাদে নতুন ইউএনও আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়
রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর
কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার
"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান
অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ
শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা