রায়গঞ্জে গরুচোর চক্রের দুই সদস্য আটক
সিরাজগঞ্জের রায়গঞ্জে গরুচোর চক্রের দুই সদস্যকে স্থানীয় জনতা আটক করেছে। গরু চুরি করতে গিয়ে গণধোলাইয়ের শিকারও হয়েছে ওই দুই চোর। বৃহস্পবিার (৩ অক্টোবর) ভোর ৪টার দিকে উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের দাথিয়া বেনীমাধব এলাকায় এ ঘটনা ঘটে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, দাথিয়া বেনী মাধম গ্রামের শাহিন মণ্ডলের বাড়ি থেকে গরু চোর চক্রের সদস্যরা গোয়ালঘর থেকে গরু চুরি করে নিয়ে যাওয়ার সময় গৃহকর্তার ঘুম ভেঙে যায়। তৎক্ষণাৎ তিনি গোয়ালঘরে গিয়ে দেখেন সেখানে তার গরুগুলো নেই। তিনি গরু খোঁজাখুঁজি এবং চিৎকার শুরু করেন। তার চিৎকারে আশপাশের বাড়ির লোকজন লাঠিসোটা নিয়ে বেরিয়ে গরু খুঁজতে থাকেন। বাড়ি থেকে সামান্য দূরে ধানক্ষেতে দুই যুবককে দেখতে পেয়ে এলাকাবাসী তাদের ধরে জিজ্ঞাসাবাদ করতে থাকেন। জিজ্ঞাসাবাদে প্রথমে অস্বীকার করলেও পরে গণধোলাই দিলে স্বীকার করে। গণধোলাইয়ের পর এলাকাবাসী সকালে রায়গঞ্জ থানা পুলিশের হাতে চোরদের সোপর্দ করেন।
স্থানীয় জনতার হাতে আটক চোর চক্রের সদস্যরা হলেন- বগুড়ার গাবতলী থানার হোসেনপুর গ্রামের মো. খাজা প্রামাণিকের ছেলে আশরাফ আলী (রকি) (২২) এবং একই থানার লাওয়ামারা গ্রামের আমিনুল ইসলামের ছেলে মো. শান্ত (২০)।
রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসাদুজ্জামান আসাদ জানান, গণধোলাইয়ের শিকার দুই গরুচোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
T.A.S / জামান
বাঘায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শালিখায় বিভিন্ন মৎস্য অভয়াশ্রমে চিতল মাছের পোনা অবমুক্তকরণ
কুড়িগ্রামে এনসিপি নেতা খলিলুর রহমানকে দল থেকে বহিষ্কার
পিরোজপুরে পূবালী ব্যাংকের বৃক্ষরোপণ ও ডিজিটাল ব্যাংকিং বুথের সেবা কার্যক্রমের বর্ণাঢ্য উদ্বোধন
রায়গঞ্জে আদালতের একাধিক রায় থাকার পরেও জমিতে যেতে বাধা, নিরাপত্তাহীনতায় একটি পরিবার
কুড়িগ্রামে সার বিতর্কে কৃষি বিভাগের শীর্ষ কর্মকর্তার চেয়ার বদল
গ্রাম আদালত সক্রিয় হলে মানুষের আস্থা ফিরবে: জেলা প্রশাসক শিল্পী রানী রায়
এনআইডি সংশোধনে ঘুষ বাণিজ্যের অভিযোগ
চট্টগ্রামে রেজিস্ট্রি অফিসে ঘুষ বাণিজ্য, আটক ৩
মোল্লাহাটে সারের ডিলারশিপে রাজনৈতিক প্রভাব ও দুর্নীতির অভিযোগ
আটঘরিয়ায় চাঁদভা ইউনিয়ন বিএনপির তৃণমূলের আলোচনা সভা
দাউদকান্দির গৌরীপুরে কুমিল্লা উত্তর জেলা বিএনপির প্রতিবাদ মিছিল ও সমাবেশ