ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

কাবুলে আত্মঘাতী হামলাকারী ছিল মাত্র একজন


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৮-৮-২০২১ দুপুর ৪:৫০

কাবুল বিমানবন্দরে ভয়াবহ হামলা চালানো আত্মঘাতী বোমা হামলাকারী ছিল মাত্র একজন। এর আগে, এ  হামলার ঘটনায় দু’জন বোমা হামলাকারীর জড়িত থাকার এবং পৃথক দু’টি বিস্ফোরণের কথা বলা হয়েছিল। খবর এএফপি’র।

জেনারেল হাঙ্ক টেলর বলেন, ‘কাবুলে দু’টি বিস্ফোরণ ঘটেছে, এটা আমরা বিশ্বাস করি না। একজন আত্মঘাতী হামলাকারী এ হামলা চালিয়েছে।’

এক্ষেত্রে ধারণা করা হয়েছিল যে বিমানবন্দরের কাছের ব্যারন হোটেলের কাছে দ্বিতীয় বোমার বিস্ফোরণ ঘটানো হয়।

মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টগন কর্মকর্তাদের ধারণা কাবুলে দু’টি নয়, একটি বিস্ফোরণ ঘটেছে। আর সেটি হামিদ কারজাই বিমানবন্দরের ফটকের বাইরে ঘটে।

বৃহস্পতিবার হামলার পর মার্কিন সেন্ট্রাল কমান্ডের জেনারেল কেনেথ ম্যাকেনজি বলেছিলেন, কাবুলে দু’টি বিস্ফোরণ ঘটেছে। এর একটি ঘটেছে বিমানবন্দরের ফটক ‘অ্যাবে গেটের’ সামনে, অন্য হামলাটি হয়েছে এর অদূরেই ব্যারন হোটেলের পাশে। এ ব্যারন হোটেলে মূলত কাবুল ছাড়তে বিদেশি নাগরিকরা জড়ো হন। এরপর বিমানবন্দরে যান।

পেন্টাগন আরো জানিয়েছে, আফগানিস্তান থেকে লোকজনকে সরিয়ে নেয়ার এ অভিযান লক্ষ্য করে বৃহস্পতিবারের মতো আরো হামলা চালানো হতে পারে। ইসলামিক স্টেট গ্রুপের স্থানীয় শাখা এ হামলার দায় স্বীকার করেছে।

মার্কিন সামরিক মুখপাত্র জন কির্বি বলেন, ‘আমরা মনে করি সেখানে আরো সুনির্দিষ্ট ও বিশ্বাসযোগ্য হামলার হুমকি রয়েছে।’

১৪ আগস্টের পর থেকে বিমানে করে এক লাখেরও বেশি মানুষকে আফগানিস্তান থেকে সরিয়ে নেয়া হয়েছে উল্লেখ করে টেলর বলেন, আরো পাঁচ হাজার ৪শ’ মানুষ সরিয়ে নেয়ার অপেক্ষায় বিমানবন্দরে রয়েছেন।

তিনি জানান, যুক্তরাষ্ট্র ‘শেষ পর্যন্ত এসব মানুষকে সরিয়ে নিতে সমর্থ হবে।’

প্রীতি / প্রীতি

পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হেলজেন

ইরানি সেনাবাহিনীর কাছে নতুন সরঞ্জামের বিশাল মজুদ রয়েছে : মুখপাত্র

ইসরায়েলের ২৭ জন কূটনীতিকে সপরিবারে বহিষ্কারের হুমকি যুক্তরাজ্যের

হুথিদের হটিয়ে বাব আল-মান্দেব প্রণালি, মোচা দখলের দাবি ইয়েমেনি বাহিনীর

পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ীর নাম ঘোষণা হবে আজ

নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, ৩২ জন যাত্রী-ক্রু’র সবাই নিহত

অবশেষে সক্রিয় মক্কা চুক্তি : সৌদিতে সেনা পাঠাচ্ছে পাকিস্তান, তুরস্ক

রাখাইনে বাস্তুচ্যুতদের শিবিরে বিমান হামলা, নিহত ৮

ইমরান খানের মুক্তির দাবিতে ইসলামাবাদ অভিমুখে লাখো সমর্থকের লং মার্চ

স্পেনে আগাম নির্বাচনের ডাক প্রধানমন্ত্রীর

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের সঙ্গে ভারতকে গুলিয়ে ফেললেন ট্রাম্প

মানবমস্তিষ্কের গবেষণায় চিকিৎসার নোবেল পেলেন তিন বিজ্ঞানী

বিক্ষোভে উত্তাল ফ্রান্স : ১৮ দিনে গ্রেপ্তার ৫ হাজার, পুড়েছে ২৪টি স্কুল