মানিকগঞ্জে প্রবাসী ও যুবসমাজের উদ্যোগে কাঁচা রাস্তা সংস্কার
মানিকগঞ্জ সদর উপজেলার ফারিরচর এলাকার প্রবাসী ও যুবসমাজের উদ্যোগে নিজেদের অর্থায়নে আড়াই কিলোমিটারের বেশি কাঁচা রাস্তা সংস্কারের কাজ শুরু করছেন এলাকাবাসী। শুক্রবার (৪ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার আটিগ্রাম ইউনিয়নের নারিকুলি-ফারিরচর মোড় থেকে এ সংস্কারকাজ শুরু করা হয়।
বিগত আওয়ামী লীগ সরকারের সময় আটিগ্রাম ইউনিয়নের বিভিন্ন রাস্তাঘাটের উন্নয়ন হলেও রাজনগর নতুন বাজার থেকে নারিকুলি, ফারিরচর, মাছুরি, কুশনাইকান্ডি, মাধবপুর বাজার, বারতা গ্রামসহ বেশিকিছু এলাকায় উন্নয়নের ছোঁয়া তেমন লাগেনি। ফলে এসব এলাকার রাস্তাঘাটসহ মানুষের জীবনমানেরও পরিবর্তন তেমন একটা হয়নি। স্থানীয় ইউপি চেয়ারম্যান ও সদসদের দ্বারা সরকারিভাবে নামমাত্র কাজ হয়েছে বলে জানান স্থানীয়রা।
অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুল হামিদ ফরাজি বলেন, নারিকুলি হয়ে ফারিরচর ও সিংগাইর উপজেলায় যাতায়াতের অন্যতম মাধ্যম এই রাস্তা। প্রতিদিন চরের ছয় থেকে সাতটি গ্রামের প্রায় ১৬ হাজার মানুষ এই রাস্তা দিয়ে যাতায়াত করেন। তবে মাটির কাঁচা রাস্তার উন্নয়ন না হওয়ায় যাতায়াতকারী এসব মানুষকে চরম ভোগান্তি পোহাতে হয়।
নূর মোহাম্মদ নুরু বলেন, বৃষ্টি হলেই কাঁচা রাস্তায় পানি জমে কাদার সৃষ্টি হয়। এতে স্কুল-কলেজের শিক্ষার্থীসহ জনসাধারণকে প্রতিনিয়ত চলাচলে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। এছাড়া অটোবাইক, মোটরসাইকেল, ভ্যানসহ অন্য যানবাহনগুলোকেও ঝুঁকি নিয়ে চলাচল করতে হয়। এজন্য এলাকার জনসাধারণের চলাচলের সুবিধার্থে আমাদের গ্রামের প্রবাসী ও যুবসমাজের অর্থায়নে আমরা এই রাস্তার প্রায় আড়াই কিলোমিটার রাস্তা সংস্কার করছি।
ফারুক মিয়া বলেন, সরকারিভাবে কাঁচা রাস্তার সংস্কার না হওয়ায় ওই এলাকার প্রবাসী, যুবসমাজ এবং গ্রামবাসীর অর্থায়নে রাস্তা সংস্কারের উদ্যোগ নেয়া হয়েছে। কাঁচা রাস্তার যেসব স্থানে কাদা সৃষ্টি হয়ে চলাচলের অনুপযোগী হয়েছে, সেসব স্থানে ২০ ট্রাকের বেশি ইট ও সুড়কি ফেলা হচ্ছে, যাতে এলাকার জনসাধারণ অন্তত হেঁটে চলাচল করতে পারেন।
এ বিষয়ে সদর উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) লিটন ঢালী বলেন, স্থানীয়দের নিজ উদ্যোগে জনসাধারণের চলাচলের সুবিধার্থে মাটির কাঁচা রাস্তার সংস্কার কাজটি খুবই ভালো ও প্রশংসনীয় উদ্যোগ। তবে আগামী অর্থবছরে ওই এলাকার কাঁচা রাস্তাটিতে ইটের সলিং করার জন্য দ্রুতই বরাদ্দ দেয়ার ব্যবস্থা করা হবে বলে।
এমএসএম / জামান
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়