ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

সীমান্তবর্তী পূজাণ্ডপে সার্বক্ষণিক ফোর্স হিসেবে থাকবে বিজিবি


হাতীবান্ধা প্রতিনিধি  photo হাতীবান্ধা প্রতিনিধি
প্রকাশিত: ৪-১০-২০২৪ বিকাল ৫:১৪

লালমনিরহাটের সীমান্তবর্তী সকল পূজামণ্ডপে সার্বক্ষণিক মোবাইল স্ট্রাইকিং ফোর্স হিসেবে নিরাপত্তায় নিয়োজিত থাকবে বিজিবি। বিভিন্ন পূজামণ্ডপের নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শনকাল কর্নেল মামুনূর রশীদ, পিএসসি, সেক্টর কমান্ডার, রংপুর এ কথা বলেন।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) লালমনিরহাট জেলার পাটগ্রাম ও হাতীবান্ধা উপজেলার জেলার সীমান্তবর্তী বিভিন্ন পূজামণ্ডপের নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শন করেন কর্নেল মামুনূর রশীদ। এ সময় তিস্তা ব্যাটালিয়নের (৬১ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল শেখ মোহাম্মদ মুসাহিদ মাসুম পিএসসি উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে কর্নেল মামুনূর রশীদ বলেন, বিজিবি সীমান্তের ৮ কিলোমিটারের মধ্যে পরিচালিত সকল পূজামণ্ডপে সার্বক্ষণিক মোবাইল স্ট্রাইকিং ফোর্স হিসেবে নিরাপত্তায় নিয়োজিত থাকবে।

এ সময় তিনি পূজামণ্ডপের সাথে সংশ্লিষ্টদের বিভিন্ন আশ্বাস প্রদান করেন এবং নির্বিঘ্নে তাদের পূজার সকল কার্যক্রম পরিচালনার জন্য বলেন। তিস্তা ব্যাটালিয়নে অধীন বিওপিসমূহের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনের সময় পূজা উৎযাপন কমিটির সদস্যদের সাথে কুশলাদি বিনিময় করেন। এ সময় নিরাপত্তায় নিয়োজিত পুলিশ ও আনসার সদস্যদের নিরাপত্তাসংক্রান্ত বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন তিনি।

এমএসএম / জামান

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির