ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

তেহরানে জুমার নামাজে খুতবা দিয়েছেন খামেনি


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৪-১০-২০২৪ বিকাল ৫:২১

ইরানের রাজধানী তেহরানে জুমার নামাজের খুতবা দিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। শুক্রবার তাকে ইরানের গ্র্যান্ড মোসাল্লা মসজিদে খুতবা দিতে দেখা গেছে। প্রায় চার বছর পর তিনি জুমার নামাজে খুতবা দিলেন। খবর বিবিসি, আল জাজিরা।

এর আগে ২০২০ সালে তিনি জুমার নামাজে খুতবা দিয়েছেন। সে সময় মার্কিন ড্রোন হামলায় নিহত হন ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর জেনারেল কাসেম সোলেইমানি। হত্যার কিছুদিন আগে থেকেই সোলেইমানির গতিবিধি অনুসরণ করা হচ্ছিল। তিনি যুক্তরাষ্ট্রের হিটলিস্টে ছিলেন।

ইসরায়েলে ইরানের হামলার একদিন পর তেহরানে বিশাল জনসমাবেশে ‍জুমার নামাজে খুতবা দিলেন খামেনি। এ সময় এই শীর্ষ নেতাকে এক পলক দেখার জন্য হাজার হাজার মানুষ তেহরানে জড়ো হন। সে সময় প্রধান মঞ্চে হিজবুল্লাহর প্রয়াত নেতা হাসান নাসরাল্লাহ এবং খামেনির একটি ছবি পাশাপাশি রাখা হয়।

এছাড়া অনেকের হাতেই সে সময় হিজবুল্লাহর সবুজ ও হলুদ পতাকা ছিল আবার কারও হাতে ছিল ফিলিস্তিনের পতাকা। ইরানের সর্বোচ্চ নেতা খামেনি বলেছেন, প্রতিটি দেশেরই তাদের আগ্রাসীদের হাত থেকে আত্মরক্ষা করার অধিকার রয়েছে।

তিনি বলেন, মুসলিম দেশগুলোকে আফগানিস্তান থেকে ইয়েমেন, ইরান থেকে গাজা ও লেবানন পর্যন্ত অভিন্ন শত্রুর বিরুদ্ধে প্রতিরক্ষা ব্যবস্থা গ্রহণ করতে হবে। খামেনি বলেন, গত ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলা এবং ইসরায়েলের ওপর ইরানের সাম্প্রতিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা বৈধ ছিল।

তিনি বলেন, আমাদের শত্রুদের নীতি হলো বিভাজন এবং রাষ্ট্রদ্রোহের বীজ বপন করা এবং মুসলিমদের মধ্যে ফাটল সৃষ্টি করা। তারা ফিলিস্তিনি, লেবানিজ, মিশরীয় এবং ইরাকিদের শত্রু। তারা ইয়েমেন এবং সিরিয়ার জনগণের শত্রু। আমাদের সবার শত্রু এক।

এমএসএম / এমএসএম

সৌদি আরবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা

পবিত্র মক্কায় জরুরি সতর্কতা জারি, সৌদিজুড়ে হামলার আতঙ্ক

হোয়াইট হাউসে ট্রাম্পের সংবাদমাধ্যম নিষেধাজ্ঞা বাতিল করলেন আদালত

আবারও ভারতীয় গম কিনছে বাংলাদেশ

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ : কলকাতাসহ ৬ জেলায় অরেঞ্জ অ্যালার্ট জারি

ইরান যুদ্ধ : এ পর্যন্ত আত্মহত্যার চেষ্টা করেছেন ৮ জন মার্কিন সেনা

ড্রোন হামলার জবাবে আফগানিস্তানের ১০ জায়গায় বিমান অভিযান পাকিস্তানের

নিউইয়র্কে যুক্তরাষ্ট্রকে যুদ্ধাবসানের নতুন রোডম্যাপ দিলো ইরান

আফগানিস্তান থেকে নিক্ষিপ্ত ৮টি ড্রোন ভূপাতিত করল পাকিস্তান

যুক্তরাষ্ট্রে পৌঁছালেন জিনপিং, স্বাগত জানালেন ট্রাম্প

ইরানের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক

মার্কিন প্রেসিডেন্ট আমাদের সন্ত্রাসী বলেন, আমরাই সন্ত্রাসবাদের শিকার

ভারতগামী জাহাজে টর্পেডো হামলা, ভারতীয় নাবিক নিহত