ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

রায়গঞ্জে বিশ্ব শিক্ষক দিবস পালিত


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ৫-১০-২০২৪ দুপুর ১:৪৪

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ নাহিদ হাসান খান বলেছেন, শিক্ষক হলো সমাজ গঠনের মূল কারিগর। একজন আদর্শ শিক্ষক নবীন প্রজন্মকে জ্ঞান বিতরণ করেন, স্বপ্ন দেখান, তাদের মধ্যে বিশ্বাসের বীজ বপন করেন। ফলে নবীন প্রজন্ম সুশিক্ষিত, দক্ষ, যোগ্য ও সুনাগরিক হিসেবে গড়ে ওঠে। শনিবার (৫ অক্টোবর) সকালে ‘বিশ্ব শিক্ষক দিবস’ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলা তিনি এসব কথা বলেন।

ইউএনও আরো বলেন, ১৯৯৫ সাল থেকে ইউনেস্কো সারাবিশ্বে ৫ অক্টোবরকে ‘বিশ্ব শিক্ষক দিবস’ হিসেবে ঘোষণা দেয়। শিক্ষার মূল চালিকাশক্তি হলো শিক্ষক। শিক্ষকতা একটি মহান পেশা। শিক্ষকের অনেক দায়বদ্ধতা রয়েছে। শুধু পুঁথিগত বিদ্যা বিতরণ নয়, একজন শিক্ষার্থীকে পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তোলার জন্য তার আচার-আচরণের গুণগত পরিবর্তন সাধন, নৈতিক ও সামাজিক মূল্যবোধের ভিত্তি স্থাপন করা শিক্ষকের দায়িত্বের মধ্যে পড়ে।

অনুষ্ঠানে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জাকির হোসেনের সভাপতিত্বে ও উপজেলা সদরের ধানগড়া মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. সাজেদুল আলমের সঞ্চালনায় বক্তব্য দেন- উপজেলার সরকারি বেগম নূরুননাহার তর্কবাগীশ অনার্স কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. সিরাজুল হক, সাবেক অধ্যক্ষ মো. আবদুল মোত্তালেব শেখ, সিমলা মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কামরুজ্জামান, ধানগড়া মহিলা দাখিল মাদ্রাসার শিক্ষক মো. আবুল কালাম বিশ্বাস প্রমুখ। 

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন পর্যায়ের ১২ জন গুণী শিক্ষককে সম্মাননা প্রদান করা হয়। শেষে দিবসটি উপলক্ষে একটি শোভাযাত্রা বের করা হয়। এতে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকগণ অংশ নেন।

এমএসএম / জামান

খেলার মাঠ হারিয়ে গেছে অনলাইন গেমসের দাপটে

একাত্তরের পরাজিত শক্তি ও  পলাতক গোষ্ঠী এক হয়ে দেশে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে-প্রতিমন্ত্রী মীর হেলাল

শ্রীপুরে অতিরিক্ত দামে সার বিক্রি, ডিলারকে একলক্ষ টাকা জরিমানা

চরাঞ্চলের মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা নিশ্চিতে বিশেষ মেডিকেল ক্যাম্প

বাঘায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শালিখায় বিভিন্ন মৎস্য অভয়াশ্রমে চিতল মাছের পোনা অবমুক্তকরণ

কুড়িগ্রামে এনসিপি নেতা খলিলুর রহমানকে দল থেকে বহিষ্কার

পিরোজপুরে পূবালী ব্যাংকের বৃক্ষরোপণ ও ডিজিটাল ব্যাংকিং বুথের সেবা কার্যক্রমের বর্ণাঢ্য উদ্বোধন

রায়গঞ্জে আদালতের একাধিক রায় থাকার পরেও জমিতে যেতে বাধা, নিরাপত্তাহীনতায় একটি পরিবার

কুড়িগ্রামে সার বিতর্কে কৃষি বিভাগের শীর্ষ কর্মকর্তার চেয়ার বদল

গ্রাম আদালত সক্রিয় হলে মানুষের আস্থা ফিরবে: জেলা প্রশাসক শিল্পী রানী রায়

এনআইডি সংশোধনে ঘুষ বাণিজ্যের অভিযোগ

চট্টগ্রামে রেজিস্ট্রি অফিসে ঘুষ বাণিজ্য, আটক ৩