ঢাকা মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

কেরানীগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস পালিত


আবু তালহা তারীফ, কেরানীগঞ্জ photo আবু তালহা তারীফ, কেরানীগঞ্জ
প্রকাশিত: ৫-১০-২০২৪ দুপুর ২:৯

‘শিক্ষকের কণ্ঠস্বর : শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার’ স্লোগানকে সামনে রেখে ঢাকার কেরানীগঞ্জে পালিত হলো বিশ্ব শিক্ষক দিবস। এ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে কেরানীগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে উপজেলা প্রশাসন সভাকক্ষে শনিবার (৫ অক্টোবর) আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় মাধ্যমিক শিক্ষা অফিসার আজিজুল হকের সভাপতিত্বে কেরানীগঞ্জের বিভিন্ন স্কুল ও কলেজের প্রধানসহ বিভিন্ন অফিসের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। শিক্ষকগণ সভায় বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার রিনাত ফৌজিয়া বলেন, শিক্ষকের পেশা মহান। শিক্ষকগণ একটি স্কুলের অভিভাবক। স্কুলের সকল দায়িত্ব একজন শিক্ষকের। ভালোবাসা, আদর ও স্নেহ দিয়ে শিক্ষার্থীদের পাঠদান করাতে পারলেই খুব সহজে শিক্ষক শিক্ষার্থীদের আপন হয়ে যাবে।

তিনি বলেন, আজ অনুষ্ঠানে শিক্ষার্থী থাকা প্রয়োজন ছিল। কেননা আমাদের তাদের কথাও শুনতে হবে। শিক্ষার্থীর মাধ্যমেই শিক্ষকের মূল্যায়ন। শিক্ষকের নিজের সন্মান নিজের ধরে রাখতে হবে। শিক্ষকদের কাছ থেকে শিক্ষার্থীদের দূরত্ব কেন, এটা শিক্ষকরা খুঁজে বের করতে পারলেই আদর্শ শিক্ষক হওয়া সম্ভব।

এমএসএম / এমএসএম

এসিল্যান্ডের সাথে সাটুরিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা

হাটহাজারীতে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জনগন বিএনপির সঙ্গেই আছে : আমানউল্লাহ আমান

সান্তাহারে র‌্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক

মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দাগনভূঞায় ভাষা শহীদ সালাম কলেজে বায়োমেট্রিক হাজিরার শুভ উদ্বোধন

শতাব্দী বাঁধন ব্লাড ব্যাংকের উদ্যোগে ২৫০ শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত

মিরসরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেত্রকোণার কলমাকান্দায় অনুমোদনহীন ভবন ভাঙার কাজ শুরু

রৌমারীতে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত

সিংড়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত