ঢাকা রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

শিক্ষক দিবসে শিক্ষকদের হাতে কালো প্ল্যাকার্ড


শাদমান হাফিজ শুভ, আক্কেলপুর photo শাদমান হাফিজ শুভ, আক্কেলপুর
প্রকাশিত: ৫-১০-২০২৪ দুপুর ৪:৩৪

‘শিক্ষকের কণ্ঠস্বর : শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার‘ প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটের আক্কেলপুরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় নানা বৈষম্য, অধিকারসহ বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলেছেন শিক্ষকরা। শনিবার (৫ অক্টোবর) বেলা ১১টায় উপজেলা বিশ্ব শিক্ষক দিবস উদ্যাপন কমিটির ব্যানারে র‌্যালি ও আলোচনা সভা করেছেন উপজেলার প্রাথমিক, মাধমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষকরা। র‌্যালিতে শিক্ষকদের হাতে কালো প্ল্যাকার্ড দেখা যায়।

উপজেলা পরিষদ চত্ত্বর থেকে র‌্যালি শুরু হয়ে আক্কেলপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে গিয়ে আলোচনা সভার মাধ্যমে দিবসটি পালিত হয়। র‌্যালিতে শিক্ষকদের হাতে থাকা কালো প্ল্যাকার্ডগুলো লক্ষ্য করলে দেখা যায়, তাতে লেখা রয়েছে- ‘শিক্ষক কেন ৩য় শ্রেণির কর্মচারী?, আপনার শিক্ষাগুরু প্রাথমিক শিক্ষক এখনও একজন ৩য় শ্রেণির কর্মচারী, Teachers Crying...’ সহ বিভিন্ন ধরণের লেখা।

আলোচনা সভায় শিক্ষকদের নানা বৈষম্য ও অধিকারসহ বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলেন প্রাথমিক পর্যায়ের শিক্ষকদের মধ্যে আব্দুল কাদের, জিন্নাত রেহেনা, নজরুল ইসলাম এবং মাধ্যমিক পর্যায়ের শিক্ষকদের মধ্যে আবু রায়হান, আব্দুর রহমান, রানা কুমার সরকারসহ অনেকে।

অনন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম তার বক্তব্যে বলেন, দিবসটি উদ্যাপনের মাধ্যমে একটি পুরস্কার, সার্টিফিকেট, একটি খাম ছাড়া শিক্ষকদের কল্যাণে আমরা কিছুই পাইনি। অধিকার আদায়ে আমাদের সব সময় অন্দোলন করতে হয়েছে। জাতির কাছে আমার প্রশ্ন- এত বছর ধরে দিবস উদ্যাপন হচ্ছে, এর মাধ্যমে সার্বিকভাবে শিক্ষকদের কল্যাণে কী কী পদক্ষেপ নেয়া হয়েছে? 

সোনামুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহমান বলেন, শিক্ষার মেরুদণ্ড সোজা করার জন্য যে শক্তি ও সামর্থ্য দরকার তা আমাদের আছে কি-না? যারা উচ্চপর্যায়ে শিক্ষার বিভিন্ন বিষয়ে কাজ করেন তারা কি বলতে পারবেন তারা কোনো প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে শিক্ষাগ্রহণ করেননি?

আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মনজুরুল আলমের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাবেদ ইকবাল হাসান, উপজেলা একাডেমিক সুপারভাইজার মীর মোহাম্মদ আলী, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এমরান হোসেন ও সুমন কুমার কুণ্ডু।

এমএসএম / জামান

নিজ উদ্যোগে এগিয়ে চলছে মধ্য নিজপাড়া দুর্গা মন্দিরের উন্নয়ন কাজ

কালিহাতীতে ছিনতাইকারীদের হামলায় ট্রাকচালক নিহত, আটক ২

ঘিওরে শারদীয় দুর্গোৎসবে প্রতিমার রুপ ও সৌন্দর্য্য ফুঁটিয়ে তুলতে মহাব্যস্ত শিল্পীরা

​রাণীনগরে পুলিশ চেকপোস্টের শুভ উদ্বোধন

সুন্দরবনের কটকায় পর্যটকবাহী জাহাজে ডাকাতির চেষ্টা, বনরক্ষীদের গুলিতে পিছু হটল দস্যুরা

মনপুরায় ইউপি সদস্যকে লোহার রড-পাইপ দিয়ে মারধরের অভিযোগ, আটক ২

মাদক প্রতিরোধে আমাদের সম্মিলিতভাবে কাজ করতে হবেঃ শেখ রেজাউল ইসলাম এমপি

পূর্বধলা সরকারি কলেজে বিক্ষোভ, ভোরে অধ্যক্ষের কক্ষে আগুন

নাচোল পৌর মেয়র বিএনপির মনোনয়ন প্রত্যাশী হিসেবে দোয়া প্রার্থী আলহাজ্ব মোঃ সামিউল আলম মানিক

চাঁপাইনবাবগঞ্জে ২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

শালিখায় শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি, প্রতিমা তৈরিতে ব্যস্ত ভাস্কররা

শিক্ষাপ্রতিষ্ঠানের নিরাপত্তা নিয়ে প্রশ্ন,পটিয়ার ধলঘাট স্কুল এন্ড কলেজে দিনে চুরি

মোরেলগঞ্জে নসিমন-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ২