কাশিয়ানীতে ব্যবসায়ীকে কুপিয়েছে দুর্বৃত্তরা
গোপালগঞ্জের কাশিয়ানীতে আরিফ সিকদার (২৮) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। শনিবার (৫ অক্টোবর) রাতে খায়েরহাট আস্তানা মোড় এলাকায় এ হামলার ঘটনা ঘটে। আহত আরিফ সিকদার কাশিয়ানী সদর ইউনিয়নের খায়েরহাট গ্রামের আশরাফ সিকদারের ছেলে। তিনি কাশিয়ানী বাজারের পিংকি মোড়ে ডিজিটাল মেশিনের মাধ্যমে কাঠে নকশার ব্যবসা করেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার রাতে মোটরসাইকেলে করে বাড়ি যাচ্ছিলেন আরিফ। খায়েরহাট আস্তানা মোড় এলাকার পানির পাম্পের কাছে পৌঁছলে আগে থেকে ওত পেতে থাকা কয়েকজন যুবক আরিফের ওপর হামলা করে এলোপাতাড়ি কোপাতে ও পেটাতে থাকে। এ সময় আরিফের ডাক-চিৎকারে লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে তাকে কাশিয়ানী ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নেন স্থানীয়রা। সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠান চিকিৎসকরা। হাসপাতাল ও ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।
কাশিয়ানী থানার উপ-পরিদর্শক (এসআই) রাজিব সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষের লোকজন আরিফ সিকদার নামে ওই ব্যবসায়ীকে কুপিয়ে ও পিটিয়ে জখম করেছে বলে ধারণা করা হচ্ছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
T.A.S / জামান
এই দেশের প্রতিটি নাগরিক, প্রতিটি সম্প্রদায়, প্রতিটি জাতিগোষ্ঠী নিরাপদ-চট্রগ্রাম জেলা প্রশাসক
ভূরুঙ্গামারী উপজেলা ডাকবাংলোয় অবহেলায় পড়ে আছে গাছ, নিলাম না হওয়ায় নষ্ট হচ্ছে কাঠ ,রাজস্ব হারাচ্ছে সরকার
ধামরাইয়ে ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু, সুপারভাইজার ও জরিপকারীদের মাঝে ট্যাব বিতরণ
অনলাইন সাংবাদিক ফোরামের নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে রাসিক প্রশাসক রিটন
কালিয়ায় ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতঙ্কে শিক্ষক-অভিভাবক
ত্রিশাল নাগরিক অধিকার আন্দোলনের সভাপতি ড. রফিক ও সম্পাদক মোখলেছ
বাগেরহাটের পূর্ব-সুন্দরবনে ৬ চোরা হরিণ শিকারি আটক, নিষিদ্ধ জাল ও ফাঁদ উদ্ধার
দোহাজারীতে উপজেলা দাবিতে উত্তাল রাজপথ,অনশন-অবরোধের হুঁশিয়ারি
ফারাক্কা চুক্তি নবায়ন ও পানির ন্যায্য হিস্যা দিয়ে ভারতকে বন্ধুত্বের প্রমাণ দিতে হবে: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ
রায়গঞ্জে ‘সাত পীরের মাজারের’ জমি নিয়ে বিরোধ, ভাঙার হুমকি ঘিরে দুই পক্ষের উত্তেজনা
জকিগঞ্জে গভীর রাতে পাশাপাশি দুই বাড়িতে সশস্ত্র ডাকাতি
সিংড়ায় উদ্বোধনের পরও নির্মাণকাজ শুরু হয়নি, দুর্ভোগে উদিশা গ্রামের হাজারো মানুষ