ইসরাইলি আগ্রাসনের জন্য অজুহাত খুঁজছে: এরদোগান
ইসরাইল দখলদারিত্ব ও আগ্রাসনের নীতিকে বৈধতা দেওয়ার জন্য নতুন তরে অজুহাত খুঁজছে বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান। শনিবার (৫ অক্টোবর) ইস্তাম্বুলের হালিক কংগ্রেস সেন্টারে ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির (একে পার্টি) এক সভায় তিনি এসব কথা বলেন।
এরদোগান বলেন, হামাস এবং হিজবুল্লাহর আগ্রাসনের যে কথা ইসরাইল বলছে সেটি অজুহাত মাত্র। ইসরাইল প্রতিদিনই তার দখলদারিত্ব ও আগ্রাসনের নীতির জন্য অজুহাত তৈরি করছে।
এরদোগান আরও উল্লেখ করেন যে, তুরস্ক ফিলিস্তিনিদের সঙ্গে একাত্মতা বজায় রাখবে। তুরস্ক একমাত্র দেশ যারা ইসরাইলের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছে। তিনি বলেন, আমরা প্রথম দিন থেকে একই মান রক্ষা করেছি। জাতিসংঘেও আমাদের কণ্ঠস্বর কখনও পিছপা হবে না। তুরস্ক সব সময় নিপীড়কের বিরুদ্ধে লড়ে যাবে।
তিনি পশ্চিমা দেশগুলোর সমালোচনা করেন বলেন, তারা নিজেদের স্বাধীনতার রক্ষক দাবি করে। কিন্তু ফিলিস্তিনি শিশুদের অধিকার রক্ষাকারী বিক্ষোভকারীদের সমর্থনে তারা ব্যর্থ। এরদোগান বলেন, এমনকি ফিলিস্তিনের পতাকাও তারা সহ্য করতে পারে না। যখন সন্ত্রাসী গোষ্ঠীর কথা আসে, তখন তারা প্রতিবাদ করতে প্রস্তুত কিন্তু ফিলিস্তিনের ক্ষেত্রে কঠোর ফ্যাসিবাদকে রক্ষা করে চলেছে।
তিনি ইসরাইলি সরকারের বিরুদ্ধে বিবেক অনুযায়ী কাজ করার আহ্বান জানান।
T.A.S / T.A.S
হোয়াইট হাউসে ট্রাম্পের সংবাদমাধ্যম নিষেধাজ্ঞা বাতিল করলেন আদালত
আবারও ভারতীয় গম কিনছে বাংলাদেশ
বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ : কলকাতাসহ ৬ জেলায় অরেঞ্জ অ্যালার্ট জারি
ইরান যুদ্ধ : এ পর্যন্ত আত্মহত্যার চেষ্টা করেছেন ৮ জন মার্কিন সেনা
ড্রোন হামলার জবাবে আফগানিস্তানের ১০ জায়গায় বিমান অভিযান পাকিস্তানের
নিউইয়র্কে যুক্তরাষ্ট্রকে যুদ্ধাবসানের নতুন রোডম্যাপ দিলো ইরান
আফগানিস্তান থেকে নিক্ষিপ্ত ৮টি ড্রোন ভূপাতিত করল পাকিস্তান
যুক্তরাষ্ট্রে পৌঁছালেন জিনপিং, স্বাগত জানালেন ট্রাম্প
ইরানের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক
মার্কিন প্রেসিডেন্ট আমাদের সন্ত্রাসী বলেন, আমরাই সন্ত্রাসবাদের শিকার
ভারতগামী জাহাজে টর্পেডো হামলা, ভারতীয় নাবিক নিহত
সৌদিকে সহায়তা করলে মার্কিন লক্ষ্যবস্তুতে হামলা, হুমকি হুথিদের