সীতাকুণ্ডে সমন্বিত সবজি চাষে সফল রাশেদ আলী
মাছ চাষের পাশাপাশি সমন্বিত সবজি চাষে ব্যস্ত সময় পার করছেন উপকূলের কৃষক মো. রাশেদ আলী। বর্ষাকালে যেসব জমি পতিত থাকত, সেসব জমিতে উৎপাদন হচ্ছে বিভিন্ন জাতের সবজি। ফসলি জমি ছাড়া ঘেরের পাড় ও পতিত জমিতে চাষ করা হয়েছে শসা, মিষ্টি কুমড়া, উচ্ছে, বরবটি, লাউ, কাঁচামরিচ, টমেটো, ঢেঁঢ়সসহ নানা রকমের সবজি।
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ১নং সৈয়দপুর ইউনিয়নের পশ্চিম বাকখালী মধ্যেরধারী এলাকার কৃষক মো. রাশেদ আলী দেশে চাকরি না পেয়ে জীবিকার তাগিদে ২০০৮ সালে প্রবাসে যান। সেখানে সুবিধা করতে না পেরে পুনরায় দেশে এসে অনেক মানুষের মাছ ও সবজির সমন্বিত চাষ দেখে উদ্বুদ্ধ হন। একপর্যায়ে তিনি মাছ ও সবজির সমন্বিত চাষ করার পরিকল্পনা করেন। একজনের কাছ থেকে ৭০ শতক জমি লিজ নিয়ে মাছ ও সবজির সমন্বিত চাষ শুরু করেন। প্রথম বছরেই তিনি সফলতার মুখ দেখেন। তার সফলতা দেখে পর্যায়ক্রমে অনেকেই এ পেশায় সম্পৃক্ত হন।
কৃষক মো. রাশেদ আলী বলেন, জীবিকার তাগিদে ২০০৮ সালে প্রবাসে চলে যাই। সেখানে কোনো চাকরি না পেয়ে পুনরায় দেশে এসে নিজ উদ্যোগে সমন্বিত কৃষিকাজ করব বলে মনস্থির করি। এরপর ৭০ শতক জমিতে মাছ ও সবজি চাষ শুরু করি। এখানে ঘেরের পাড়ে বরবটি, শসা, ধুন্দল, উচ্ছে, বেগুন, করলা, ঢেঁড়শ, শিম, লালশাক, পুঁইশাক, লাউ, মিষ্টি কুমড়া, টমেটোসহ বিভিন্ন রকমের সবজি আবাদ করেছি। আর ঘেরে মিঠা পানির মাছ তেলাপিয়া, রুই, গ্রাস কার্প, পাঙ্গাস, সরপুঁটি, টেংরাসহ বিভিন্ন প্রজাতির মাছ আছে। বছরে দেড় লক্ষাধিক টাকার মতো খরচ করে দুই লাখ টাকা পাওয়া যায়। তবে বীজ, সার ও কীটনাশকের দাম বেশি হওয়ায় তেমন সুবিধা করতে পারছি না। সরকারিভাবে সহায়তা পেলে ভবিষ্যতে আরো ভালো কিছু করতে পারবেন বলে তিনি আশাবাদী।
T.A.S / জামান
ধামইরহাটে প্রেস ক্লাবের সভাপতি এম এ মালেকের উপর হামলা, থানায় মামলা দায়ের
নবীনগরে চেয়ারম্যানের ওপর হামলা:দোকান ভাংচুর, থানায় মামলা
ধুনটে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ সম্পন্ন
শেরপুরে বাবর ফিলিং স্টেশনে মোবাইল কোর্ট অভিযান: জ্বালানি তেল জব্দ ও জরিমানা
যশোরে শাশুড়িকে জবাই করে বস্তাবন্দী পুত্রবধূ আটক
মোহনগঞ্জে ফ্রি ভেটেরিনারি ক্যাম্পে গরুকে এলএসডি টিকা, খামারিদের স্বস্তি
মেহেরপুরে অপসাংবাদিকতা প্রতিরোধে সেমিনার ও কর্মশালা অনুষ্ঠিত
সুনামগঞ্জ শহরের আলোচিত প্রায় অর্ধ কোটি টাকা স্বর্ণ ও ডলার চুরি মামলার রহস্য উদঘাটন আটক-৫
নতুন ব্রিজে নৌ পুলিশের অভিযানে ডাকাত সন্দেহে আটক ২
বরগুনা সরকারি মহিলা কলেজের সামনে কৃষ্ণচূড়ার অপরূপ সৌন্দর্য
প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী হলেন জিয়াউদ্দিন হায়দার
প্রধান শিক্ষকের ভুলে এসএসসি পরীক্ষায় বসতে পারল না জান্নাতি, এক বছর নষ্টের অভিযোগ