ঢাকা মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

রায়গঞ্জে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ৬-১০-২০২৪ দুপুর ৩:৩০

সিরাজগঞ্জের রায়গঞ্জে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রবিবার (৬ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে ইউএনও মোহাম্মদ নাহিদ হাসান খানের সভাপতিত্বে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলা পর্যায়ে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে অবদান রাখায় বিভিন্ন দফতরের কর্মকর্তা ও ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা এবং গ্রামপুলিশদের সম্মাননা প্রদান করা হয়।

উপজেলা পর্যায়ে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে কর্মকর্তাদের মধ্যে স্বীকৃতিস্বরূপ সন্মাননা গ্রহণ করেন- উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আমিমুল ইহসান তৌহিদ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আফসানা রহমান, উপজেলা শিক্ষা কর্মকর্তা আপেল মাহমুদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা ইলিয়াস হোসান শেখ।

জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে ইউনিয়ন পরিষদ ও প্রশাসনিক কর্মকর্তাদের মধ্যে প্রথম স্থান অর্জন করায় স্বীকৃতিস্বরূপ সন্মাননা গ্রহণ করেন ধামাইনগর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা পর্যায়ে মো. রোজিন পলাশ, দ্বিতীয় স্থান অর্জন করেন পাঙ্গাসী ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. রেজাউল করিম, তৃতীয় স্থান অর্জন করেন সোনাখাড়া ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. মেহেদী হাসান। 

ইউনিয়ন পরিষদের গ্রামপুলিশদের মধ্যে ইউনিয়ন পরিষদ পর্যায়ে প্রথম স্থান অর্জন করেন ঈশ্বর কুমার মাহাতো, পাঙ্গাসী ইউনিয়ন পরিষদের সুজন কুমার, সোনাখাড়া ইউনিয়ন পরিষদের সুমন কুমার রবিদাস। বিশেষ অবদানের জন্য চান্দাইকোনা ইউনিয়ন পরিষদের গ্রামপুলিশ আলহাজ আলী সম্মাননা গ্রহণ করেন।

T.A.S / জামান

নর্থ ওয়েষ্টার্ন ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস নির্মান প্রকল্প ঘিরে হামলা ও গুলি

নোয়াখালীর সীমান্তে বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবি, হামলা ও লুটপাটের অভিযোগ

বারহাট্টায় সচেতনতামূলক বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত

শেরপুরে স্মৃতিতে, চেতনায় ও প্রেরণায় গানে গানে জুলাই শীর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

জুলাই গণঅভ্যুত্থান ঐক্যবদ্ধ সংগ্রামের এক গৌরবময় স্মারক: দিপ্তী

শান্তিগঞ্জে বসতঘরে হামলা, লুটপাট ও দখলের অভিযোগে দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলা।

শিক্ষার মান উন্নয়নে কারফা পাবলিক একাডেমিতে মতবিনিময়  সভা

তাহিরপুরে ধুমধাম করে ১৩ বছরের কিশোরীকে বিয়ে দেওয়ার প্রস্তুতি ভেঙে দিলেন উপজেলা প্রশাসন।

চবিতে ‘একেএম ফজলুল কাদের চৌধুরী হল’ নামকরণের দাবিতে মানববন্ধন

‎আনোয়ারায় পূর্ব শত্রুতায় জেরে স্থানীয় যুবদল নেতার উপর হামলার অভিযোগ

পঞ্চগড়ে মাইকে ঘোষণা দিয়ে চা বাগান দখল চেষ্টার অভিযোগ

পেকুয়ায় বন বিভাগের অভিযানে মিশিয়ে দেওয়া হলো অবৈধ বালুর স্তূপ

গুরুদাসপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুল মতিন গ্রেপ্তার