ঢাকা থেকে অপহৃত শিশু পিরোজপুরের মঠবাড়িয়ায় উদ্ধার
ঢাকায় অপহৃত মো. আব্দুল্লাহ আল জুবায়ের (৮) নামে একটি শিশুকে পিরোজপুরের মঠবাড়িয়া থেকে উদ্ধার করেছে র্যাব। রবিবার (৬ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় র্যাব-৮ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করে।
র্যাব-৮ জানায়, শনিবার (৫ অক্টোবর) রাতে র্যাব-৮ ও র্যাব-২-এর যৌথ অভিযানে শিশুটিকে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার আমড়াগাছিয়া এলাকার একটি দুর্গম স্থান থেকে উদ্ধার করা হয়। মোবাইলে পূর্বপরিচয়ের সূত্র ধরে গত ৩০ সেপ্টেম্বর বিকাল ৫টার দিকে ওই শিশু জুবায়েরের মা শিশুটিকে সঙ্গে নিয়ে অপহরণকারী যুবক হৃদয়ের (৩০) সঙ্গে দেখা করতে ঢাকার সোয়ারিঘাট এলাকায় যান। অপহরণকারী হৃদয় শিশুটিকে চিপস কিনে দেয়ার কথা বলে দোকানে নিয়ে যায় এবং সেখান থেকে অপহরণ করে নিয়ে যায়। পরে শিশুটির মা অনেক খোঁজাখুঁজির পর না পেয়ে তিনি ওই দিন ঢাকার কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
র্যাব-৮ আরো জানায়, গত ২ অক্টোবর অজ্ঞাত স্থান থেকে অপহৃত শিশুটির মায়ের মোবাইল ফোনে কল করে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। আর টাকা না দিলে শিশুটিকে হত্যা করা হবে বলে জানানো হয়। এ ঘটনায় শিশুটির বাবা মো. হেলাল উদ্দিন বাদী হয়ে ওই দিন থানায় একটি মামলা করেন। শনিবার রাতে র্যাব তথ্যপ্রযুক্তির মাধ্যমে অপহৃত শিশুটি ও অপহরণকারীর অবস্থান নিশ্চিত হয়ে সেখানে অভিযান চালায়। র্যাবের উপস্থিতি টের পেয়ে অপহরণকারী শিশুটিকে ফেলে পালিয়ে যায়।
T.A.S / জামান
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত