ঢাকা শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

প্রতিপক্ষের কারণে জীবন বাঁচাতে পাঁচ মাস বাড়িছাড়া ৩ পরিবার


গোবিন্দগঞ্জ প্রতিনিধি photo গোবিন্দগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ৬-১০-২০২৪ দুপুর ৪:৫০

গাইবান্ধার গোবিন্দগঞ্জের শাখাহার ইউনিয়নের রোয়াগাঁও গ্রামে জমিসংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হাত থেকে জীবন বাঁচতে পাঁচ মাস ধরে বাড়িছাড়া তিনটি পরিবার। গত ৫ এপ্রিল রাত ২টার দিকে আসামি মামুন মিয়া, বাবলু মিয়া, অবিজ মিয়া, ফোরক মিয়া, মিজানুর রহমান, আবু তাহেরসহ আরো কয়েকজন মিলে আবু বক্করের পুকুরে মাছ ধরার জন্য জাল নামায়। এ খবরে পুকুরে গিয়ে নিষেধ করলে কথাকাটাকাটির একপর্যায়ে শুরু হয় মারামারি।

ওই ঘটনায় একজন জখম হলে চিকিৎসার জন্য হাসপাতালে নেয়া হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মাহাবুর নামে এক ব্যক্তির মৃত্যু হয়। মৃত্যুর খবরে মাহাবুরের স্বজনরা আবু বক্করের বাড়িতে হামলা করে। জীবন বাঁচাতে জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন আবু বক্করের লোকজন। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে আবু বক্করের ছেলের বউদের আটক করে, যেহেতু তারা এজাহারভুক্ত আসামি। সে কারণে আবু বক্করের বাড়ি মানুষশূন্য হয়ে পড়ে। সেই সুযোগে আসামিরা আবু বক্করের বাড়িতে হামলা করে কিছুই অবশিষ্ট রাখেনি। সবই নিয়ে যায় লুট করে। এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে পরিবারটির। এ ঘটনায় থানায় মামলা না নেয়ার তারা গোবিন্দগঞ্জ চৌকি আদালতে মামলা করে।

মামলা করার ফলে আসামিরা আরো ক্ষিপ্ত হয়ে ঘরের টিন, তিনটি ইউক্যালিপ্টাসের বাগানের ৩০০ গাছ, চারটি বাঁশঝাড়ের প্রায় চার হাজার বাঁশ এবং ৮৫ শতক জমির ধান কেটে নেয় তারা। ঘরের টিন নিয়ে যাওয়া ও গাছ কাটার মামলা করতে চাইলে বৈরাগীরহাট পুলিশ তদন্ত কেন্দের অফিসার বিষয়টি আমলে না নিয়ে কালক্ষেপণ করেন। উক্ত ঘটনার কারণে আবু বক্করের তিনটি পরিবার বাড়িতে উঠতে দিচ্ছে না মামুন, ছালাম গং। ফলে জীবনের ভয়ে পাঁচ মাস হলো তারা আত্মীয়স্বজনদের বাড়িতে বসবাস করছেন। ৫ মাস যাবৎ বাড়িতে উঠতে না পারায় তারা হতাশার মধ্যে জীবনযাপন করছেন। তাদের মৌলিক অধিকার বাসস্থান, সেখানেই থাকতে পারছেন না।

মামলার বিষয়ে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, যেহেতু একটি মামলা আদালতে হয়েছে, এ কারণে এ সংক্রান্ত মামলা আর থানায় নেয়া সম্ভব নয়। মামলা করতে হলে আদালতে গিয়ে করতে হবে বলে জনানা তিনি।

T.A.S / জামান

ফেনীতে দুই শতাধিক অসহায় মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ

৩০ হাজার টাকায় শিশু বিক্রি, ইউএনওর হস্তক্ষেপে উদ্ধার

আত্রাইয়ে উপজেলা যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত

পাথারিয়া ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন চান সাবেক সভাপতি আব্দুল মমিন

সাংবাদিক আজিজুল হক পার্থের মায়ের ২য় মৃত্যুবার্ষিকী পালিত

বিলাইছড়িতে সরকারি খরচে আইনগত সহায়তা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উৎসব শুরু

শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রশাসনের অভিযান: ড্রেজারসহ ৪ বোট ও ৭ বালুর গাদা জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা

টঙ্গীতে পোশাকশ্রমিকদের জন্য বিশেষ ওএমএস কর্মসূচির উদ্বোধন: ৫০০ শ্রমিক পেলো ৩০ টাকা কেজি দরে চাল

সিলেটের দুই সীমান্তে ১৪ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ

নিজ জন্মভূমি নেত্রকোণার কেন্দুয়ায় নন্দিত কথাসাহিত্যিক ড.হুমায়ুন আহমেদের জন্মবার্ষিকী উদযাপন

ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগ দুই নেতা গ্রেপ্তার

মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় এমপি সেলিমুজ্জামানের গাড়িসহ ১৫ যানবাহন ক্ষতিগ্রস্ত, আহত অর্ধশতাধিক