ধামইরহাটে সাংবাদিকদের সঙ্গে জামায়াত নেতৃবৃন্দের মতবিনিময়
নওগাঁর ধামইরহাটে সাংবাদিকদের সঙ্গে জামায়াত নেতাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ অক্টোবর) সন্ধ্যা ৭টায় জামায়াতে ইসলামী ধামইরহাট শাখা কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ধামইরহাট উপজেলা প্রেসক্লাব, ধামইরহাট প্রেসক্লাব এবং ধামইরহাট মডেল প্রেসক্লাবের নেতৃবৃন্দসহ সাংবাদিকগণ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।
প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নওগাঁ জেলা (পশ্চিম) আমির ইঞ্জিনিয়ার এনামুল হক বিউটি। এ সময় প্রধান মেহমান ইঞ্জিনিয়ার এনামুল হক বিউটি বলেন, ফ্যাসিবাদী সরকারের অপকর্মের কথা ভুলে গিয়ে এখন থেকেই সত্য কথা প্রকাশ করতে হবে। নিজের থেকে পরিবর্তন শুরু করি, ব্যক্তি ও রাষ্ট্রের সম্পদ রক্ষা করি, সত্যকে সত্য বলি, তবেই পরিবর্তন সম্ভব।
১নং ধামইরহাট ইউনিয়ন ওলামা বিভাগের আমির মাওলানা আব্দুল কাহার সিদ্দিকের সঞ্চালনায় আলোচনায় অংশগ্রহণ করেন- নওগাঁ জেলা ওলামা বিভাগের আমির সহকারি অধ্যাপক একেএম ফজলুর রহমান, ধামইরহাট উপজেলা আমির মাও কামরুজ্জামান জুয়েল, নায়েবে আমির সাবেক ইউপি চেয়ারম্যান মাওলানা আতাউর রহমান, উপজেলা যুব বিভাগের সেক্রেটারি আবু সালেহ মুসা, ১নং ইউনিয়ন আমির মাওলানা ইউনুছার রহমান প্রমূখ। এছাড়াও জামায়াতে ইসলামীর বিভিন্ন শ্রেণীর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মত বিনিময় সভায় সাংবাদিক পেশার বিভিন্ন সুবিধা ও অসুবিধা তুলে ধরে বক্তব্য প্রদান করেন ধামইরহাট প্রেস ক্লাবের সাবেক সভাপতি আব্দুল আজিজ, সাবেক সম্পাদক আবু হেনা মোস্তফা কামাল, যুগ্ম আহবায়ক মাসুদ সরকার, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম এ মালেক, সম্পাদক আবু মুসা স্বপন, সহ সম্পাদক ও সাবেক কাউন্সিলর আমজাদ হোসেন, মডেল প্রেসক্লাবের সভাপতি অরিন্দম মাহমুদ। আরও উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক নুরুল ইসলাম, সাংবাদিক প্রভাষক আবুল বয়ান মুহাম্মদ আব্দুজ জাহের, রেজুয়ান হোসেন, শহিদুল ইসলাম, উজ্জল হোসেন, মুমিনুল ইসলাম, রুবাইয়াত হোসেন প্রমুখ।
T.A.S / জামান
মুকসুদপুরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১
নেত্রকোণায় জুয়ার আসর থেকে যুবদল নেতা,ফায়ার সার্ভিস কর্মকর্তা-বিজিবি সদস্যসহ আটক-৮
সুন্দরবনের আলোচিত বনদস্যু ‘নানা ভাই' বাহিনীর ১২ সদস্য মোংলায় কোষ্টগার্ডের কাছে আত্মসমর্পণ
সিংড়ায় নিয়োগে অনিয়মের অভিযোগ, পদ স্থগিতের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন
রাজশাহীর পবায় সার কেলেঙ্কারি: কৃষি কর্মকর্তার দায়িত্বহীনতা নাকি স্বজনপ্রীতি ?
রায়গঞ্জে পানি সরতেই ৫ হাজার বিঘায় চাষ, কৃষির সঙ্গে ফিরছে সরকারের রাজস্ব
আদমদীঘিতে ৩৫০ ফিট চায়না দুয়ারি জাল জব্দ
ভূরুঙ্গামারীতে শিয়াল ঠেকাতে বিদ্যুতায়িত ফাঁদ, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গরুর মৃত্যু
বাকেরগঞ্জে কাবাব এর নামে কি খাচ্ছেন আপনি এবং আপনার ফ্যামিলি
মান্দায় সড়ক সংস্কারের মান পরিদর্শনে প্রকল্প পরিচালক
৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচি ধুনটে স্কাউটদের মাঝে গাছের চারা বিতরণ
হাতিয়া তমরদ্দি ইউনিয়নে খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতা, বিজয়ীদের পুরস্কার প্রদান