ঢাকা রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

সিংড়ায় জাল সনদে এআই টেকনিশিয়ান পদে নিয়োগের অভিযোগ


এস এম লিটন আহমেদ সিংড়া, নাটোর photo এস এম লিটন আহমেদ সিংড়া, নাটোর
প্রকাশিত: ৬-১০-২০২৪ বিকাল ৫:২

নাটোরের সিংড়ায় উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের আওতায় এআই টেকনিশিয়ান সুদেব চন্দ্র কর্মকারের নিয়োগে সনদ জালিয়াতির অভিযোগ উঠেছে। এছাড়া নিজ ইউনিয়ন বাদে অন্য ইউনিয়নে কর্মস্থল দেখানোসহ নানা অভিযোগে উপজেলা নির্বাহী অফিসার হা-মীম তাবাসসুম প্রভা বরাবর প্রতিকার চেয়ে আবেদন করেছেন জনৈক ব্যক্তি। 

জানা যায়, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের ডিও লেটার নিয়ে প্রাণিসম্পদ অধিদপ্তরে কাগজপত্র জমা দেন সুদেব। ইউনিয়ন পর্যায়ে ভ্যাকসিন কার্যক্রম পরিচালনা করার জন্য প্রতিটি ইউনিয়নে একজন করে এআই দেয়ার নিয়ম রয়েছে এবং প্রার্থীকে ওই ইউনিয়নের স্থায়ী বাসিন্দা হতে হবে। 

অভিযোগকারী ইটালি ইউনিয়নের নাগরিক মনিরুজ্জামান জানান, সুদেব তথ্য গোপন করে সনদ জালিয়াতি করে নিয়োগ নিয়েছে। সে চৌগ্রাম ইউনিয়নের চৌগ্রাম তেলিপাড়া গ্রামের জগত চন্দ্র কর্মকারের ছেলে। তার সনদসহ যাবতীয় কাগজপত্র জালিয়াতি করা হয়েছে। তার সনদসহ কোনো কাগজপত্র যাচাই-বাছাই না করে সুপারিশের মাধ্যমে এটি করা হয়েছে। এজন্য সঠিক তদন্তসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি। অভিযুক্ত সুদেবকে ফোন করলেও তিনি রিসিভ করেননি। 

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ইফতেখারুজ্জামান বলেন, অভিযোগটি আমি দেখেছি। আমার কাছেও তথ্য এসেছে তার সনদ জাল। তাকে এর আগেই অত্র অফিসে মৌখিকভাবে উপস্থিত হওয়ার জন্য বলা হলেও হাজির হয়নি।

T.A.S / জামান

আদমদীঘিতে বিবাদমান জমিতে আদালতের বিজ্ঞপ্তি টাঙ্গানো নিয়ে মারধরে আহত-৫

আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, সেনবাগের ওসি প্রত্যাহার

ধামরাইয়ে বিএনপি'র নেতার বিরোদ্ধে আদালতে চাঁদা দাবির মামলা

বাঁশের লাঠি দিয়ে মাথায় আঘাত, আইফোনের জন্য অপ্রিতমকে হত্যা - পুলিশ সুপার

নেত্রকোণায় ধারের টাকা ফেরত চাওয়ায় নারীকে হত্যার হুমকি প্রধান শিক্ষকের-থানায় অভিযোগ

রাণীনগরে কলেজের বরখাস্তকৃত অধ্যক্ষের ওপর হামলা,মোটরসাইকেলে অগ্নিসংযোগ

‘মব’ সৃষ্টি করে কেশবপুর প্রেসক্লাব দখল ও সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ

কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে নেমে পর্যটক নিখোঁজ

বাউফলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো বাউফল উপজেলা ছাত্রদল

সাটুরিয়ায় আওয়ামীলীগ, যুবলীগ ও সেচ্ছাসেবক লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার

শান্তিগঞ্জেে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

আত্রাইয়ে যুবদলের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান

লোহাগড়ায় মাদক সেবনের সরঞ্জামসহ তিন যুবক আটক