ঢাকা সোমবার, ৬ জুলাই, ২০২৬

সীতাকুণ্ডে ছাদ বাগানিদের মিলনমেলা অনুষ্ঠিত


ফারহান সিদ্দিক, সীতাকুণ্ড photo ফারহান সিদ্দিক, সীতাকুণ্ড
প্রকাশিত: ৬-১০-২০২৪ বিকাল ৫:১১

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় ছাদ বাগানিদের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ অক্টোবর) বেলা ১১টায় কয়েকশ ছাদ বাগানির অংশগ্রহণে এ মেলা অনুষ্ঠিত হয়। বিকেল ৩টা পর্যন্ত চলা এ মিলনমেলায় ছাদ বাগানিদের নিজ উদ্যোগে করা বিভিন্ন ফলফলাদির গাছ ও ফলের স্টল শোভা পায়। এ সময় ছাদে বাগান করতে গিয়ে নানা অভিজ্ঞতার কথা তুলে ধরেন বাগানিরা। উপস্থিত কৃষি অফিসার হাবিবুল্লাহ তাদের কথা শোনেন এবং বাগানের ফলন বাড়াতে নানা পরামর্শ দেন।

মেলার শুরুতে পাঁচটি ভাগে ভাগ করে বাগানিদের প্রশিক্ষণ দেয়া হয়। প্রশিক্ষণ শেষে তাদের মাঝে অনুষ্ঠিত হয় কুইজ প্রতিযোগিতার। এরপর সঠিক উত্তরদাতাদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে কৃষি অফিসার হাবিবুল্লাহ বলেন, সীতাকুণ্ডের ছাদ বাগানিদের উৎসাহিত করতে এ মিলনমেলার আয়োজন করা হয়েছে। এটি সফল হলে কৃষিতে সীতাকুণ্ড আরও একধাপ এগিয়ে যাবে।

মেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- চট্টগ্রাম কৃষি তথ্য সার্ভিস এর সংগঠক সৌরভ বড়ুয়া, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. শাহ আলম, পিপাষ কান্তি চৌধুরী, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা রাকিবুল আলম। সভাপতিত্ব করেন সীতাকুণ্ড উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার ইশতিয়াক আহমেদ।

ছাদ বাগানিদের মাঝে বক্তব্য রাখেন- উদ্যোক্তা ও বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকার স্টাফ রিপোর্টার মিজানুর রহমান ইউসুফ, এমাদ উদ্দিন চৌধুরী, নজরুল ইসলাম প্রমূখ।

T.A.S / জামান

বাগেরহাটের মোল্লহাটে তুচ্ছ ঘটনায় ছুরিকাঘাতে কৃষক নিহত

অভয়নগরে প্রথম জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন

বিলাইছড়িতে জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করলেন ইউএনও মো. জাকির হোসেন

মোহনগঞ্জে পল্লী উন্নয়ন দিবস উদযাপন

শালিখায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত

মান্দায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

রাজনগরে স্ত্রীকে হত্যা করে মাটিতে পুঁতে রাখার অভিযোগে স্বামী গ্রেফতার

নেত্রকোণায় সাবরেজিস্টার্ড অফিসে দলিলের তথ্য চাওয়ায় সাংবাদিকের উপর হামলা-থানায় অভিযোগ

আত্রাইয়ে ​কৃষি প্রণোদনা কর্মসূচি আওতায় কৃষকের মাঝে বিনামূল্যে বীজ, সার ও কৃষি উপকরণ বিতরণ

রৌমারীর ব্রহ্মপুত্র নদের ভাঙ্গনে নিঃস্ব ১৬০ পরিবার

শেখ হাসিনার দেশে ফিরতে আইনগত বাধা নেই: রুমিন ফারহানা

আদমদীঘিতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

ব্রাশফায়ারে ৩ জেএসএস সদস্যকে হত্যা