বালাগঞ্জে যৌথবাহিনীর অভিযানে অস্ত্র উদ্ধার
সিলেটের বালাগঞ্জে যৌথবাহিনীর অভিযানে অস্ত্র ও চারটি গুলি উদ্ধার করা হয়েছে। রবিবার (৬ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার বদরনগর এলাকা থেকে একটি একনালা বন্দুক ও চারটি গুলি উদ্ধার করা হয়।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বালাগঞ্জ স্লুইসগেট এলাকার বড়ভাগা নদীর পাশে বালুর স্তূপের নিচ থেকে পলিথিনে মোড়ানো বন্দুক ও গুলি উদ্ধার করে যৌথবাহিনী। তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়নি। আইনি প্রক্রিয়া শেষে উদ্ধারকৃত অস্ত্র ও গুলি থানা পুলিশের কাছে হস্থান্তর করা হবে। বিষয়টি নিশ্চিত করছেন সেনাবাহিনীর ওসমানীনগর ক্যাম্পের দায়িত্বে থাকা ক্যাপ্টেন মো. মুবীন।
এর আগে বালাগঞ্জ উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি জুয়েল আহমদের বাড়িতে অভিযান চালানো হয়। তবে তার বাড়ি থেকে অস্ত্র উদ্ধার করা যায়নি। জুয়েল আহমদ উপজেলার চাঁনপুর গ্রামের লালা মিয়ার ছেলে।
T.A.S / জামান
ফেনীতে দুই শতাধিক অসহায় মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ
৩০ হাজার টাকায় শিশু বিক্রি, ইউএনওর হস্তক্ষেপে উদ্ধার
আত্রাইয়ে উপজেলা যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত
পাথারিয়া ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন চান সাবেক সভাপতি আব্দুল মমিন
সাংবাদিক আজিজুল হক পার্থের মায়ের ২য় মৃত্যুবার্ষিকী পালিত
বিলাইছড়িতে সরকারি খরচে আইনগত সহায়তা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত
বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উৎসব শুরু
শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রশাসনের অভিযান: ড্রেজারসহ ৪ বোট ও ৭ বালুর গাদা জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা
টঙ্গীতে পোশাকশ্রমিকদের জন্য বিশেষ ওএমএস কর্মসূচির উদ্বোধন: ৫০০ শ্রমিক পেলো ৩০ টাকা কেজি দরে চাল
সিলেটের দুই সীমান্তে ১৪ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ
নিজ জন্মভূমি নেত্রকোণার কেন্দুয়ায় নন্দিত কথাসাহিত্যিক ড.হুমায়ুন আহমেদের জন্মবার্ষিকী উদযাপন
ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগ দুই নেতা গ্রেপ্তার