ঢাকা মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

মণিরামপুরের খাটুরা বাঁওড়ের দখল নিতে মুখোমুখি দুই গ্রুপ


অশোক কুমার বিশ্বাস,  মনিরামপুর photo অশোক কুমার বিশ্বাস, মনিরামপুর
প্রকাশিত: ৬-১০-২০২৪ বিকাল ৭:৫৪

যশোরের মণিরামপুর উপজেলার খাটুরা বাঁওড়ের দখল নিতে দুই গ্রুপের মুখোমুখি অবস্থানের কারণে উত্তেজনা বিরাজ করছে। মৎস্যজীবী সমবায় সমিতির খাটুরা বাঁওড় দখলে নিতে মরিয়ে হয়ে উঠেছেন স্থানীয় সাবেক হরিহরনগর ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম। ভয়ভীতি দেখিয়ে বাঁওড় দখলে নিতে হাতেগোনা কয়েকজনের স্বাক্ষর করিয়ে নিতে ব্যর্থ হন। এ পরিস্থিতিতে দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন বাঁওড়ের সদস্যরা।

গতকাল রবিবার (৬ অক্টোবর) বিকালে মণিরামপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে খাটুরা বাঁওড় সমবায় সমিতির সদস্যদের পক্ষে সমিতির সাধারণ সম্পাদক মকবুল হোসেন এসব অভিযোগ করেন। এ সময় তার পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন রিয়াজুল ইসলাম নামে স্থানীয় এক ব্যক্তি।

লিখিত বক্তব্যে দাবি করা হয়, ’৯০-এর দশকের আগে ইফাদ নামে একটি কোম্পানি সরকারের কাছ থেক ৫০ বছরের জন্য বাঁওড়টি নিজ নেয়। এরপর ওই কোম্পানি ব্র্যাকের সহযোগিতায় খাটুরা বাঁওড় মৎস্যজীবী সমিতিকে দায়িত্ব দেয় এবং একপর্যায়ে ইফাদ কোম্পানি সমিতির নামে বাঁওড় লিখে দেয়। সেই অবধি খাটুরা মৎস্যজীবী বাঁওড়ে মাছ চাষাবাদ করে আসছে। কিন্তু ২০২১ সালে সরকার বাঁওড়টি ইজারার জন্য বিজ্ঞপ্তি দিলে ২০২২ সালের ৯ জুন মৎস্যজীবী সমবায় সমিতি হাইকোর্টে রিট করে। এরপর কার্যক্রম পরিচালনার জন্য ২০২২ সালের ৩০ জুন হতে পরবর্তী ৫ বছর তথা ২০২৭ সাল পর্যন্ত রিপন ধর নামে এক ব্যক্তির কাছে লিজ প্রদান করে।

এরমধ্যে হাইকোর্ট ২০২৩ সালের ১৩ নভেম্বর সরকারের ইজারাদানের নোটিসের বিপক্ষে স্থগিতাদেশ প্রদান করে। সেই অবধি চুক্তি মোতাবেক বাঁওড়ে মাছ চাষ করে আসছিলেন রিপন ধর। গত ৫ আগস্ট দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর বাঁওড় দখলে নিতে মরিয়া হয়ে ওঠেন নজরুল ইসলাম গং। এমনকি আলতাফ হোসেন নামে এক ব্যক্তিকে দিয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তির নামে জেলা প্রশাসকসহ বিভিন্ন দপ্তরে ভুয়া অভিযোগ করা হয়, যা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করা হয়।

এ সময় সত্যতা যাচাইপূর্বক সত্য উদ্ঘাটন করে ভুয়া অভিযোগকারী ও এলাকায় উত্তেজনা পরিস্থিতি সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করা হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বিশ্বাস, রিপন কুমার ধর, মকবুল হোসেন, সিরাজুল ইসলাম, রেজাউল ইসলামসহ মৎস্যজীবী সমিতির প্রায় অর্ধশত সদস্য।

T.A.S / জামান

লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত

উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক

সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ

কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৫

হানিট্রাপের অভিযোগ সেনাসদস্যের সম্মানহানি তদন্ত দাবি

চাঁদপুর যাত্রী টার্মিনাল প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মায়ার লিমিটেড ও কবিরস সিন্ডিকেট জেভি

ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ, সেরা সার্কেল এএসপি মুনতাসির ও ওসি আজিম

শাহরাস্তিতে সরকারি গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা

মেহেরপুরে ৭০ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের বৃত্তি প্রদান

কেডিএর সেবা ও মাস্টার প্ল্যান নিয়ে অভয়নগরে মতবিনিময়

খাদ্যে ভেজাল, ভুয়া ‘ডা.’ পদবী ব্যবহার : চাঁদপুরে তিন প্রতিষ্ঠানের জরিমানা

সিংড়ায় ট্রাফিক আইন অমান্য করায় ৪ জনকে জরিমানা