ইসরায়েলকে দুঃসংবাদ দিলেন ফরাসি প্রেসিডেন্ট, ক্ষেপলেন নেতানিয়াহু
ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েরল ম্যাক্রোর ওপর বেজায় চটেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
আল জাজিরা বলছে, ইসরায়েলে অস্ত্র সরবরাহ বন্ধের আহ্বান জানিয়েছেন ম্যাক্রো। আর এনিয়েই ক্ষেপেছেন বেনিয়ামিন। শনিবার ম্যাক্রো বলেন, আমি মনে করি আজকে অগ্রাধিকার হলো একটি রাজনৈতিক সমাধানে ফিরে আসা যে আমরা গাজায় যুদ্ধের জন্য অস্ত্র সরবরাহ বন্ধ করি। সাক্ষাৎকারে ফরাসি প্রেসিডেন্ট বলেছেন, ফ্রান্স আর কোনো অস্ত্র সরবরাহ করছে না।
আল জাজিরা বলছে, যদিও ফ্রান্স ইসরায়েলে অস্ত্র সরবরাহের ক্ষেত্রে প্রথম সারির দিকে না তবে ইউরোপিয়ান ইউনিয়নে দেশটির প্রভাব উল্লেখযোগ্য। এর আগে গত সেপ্টেম্বরে যুক্তরাজ্য ঘোষণা দেয় যে তারা ইসরায়েলে কিছু অস্ত্র সরবরাহ বাতিল করছে।
এদিন সাক্ষাৎকারে ম্যাক্রো গাজায় ইসরায়েলের ভয়াবহ হামলা নিয়ে আবার উদ্বেগ প্রকাশ করেছেন। ম্যাক্রো বলেছেন, আমার মনে হচ্ছে আমরা শুনছি না, আমার মনে হয় এটা ভুল। এ ক্ষেত্রে ইসরায়েলের নিরাপত্তার বিষয়টিও আছে।
এ ছাড়া লেবাননে স্থল অভিযান নিয়ে নেতানিয়াহুর সিদ্ধান্তের সমালোচনা করেছেন ম্যাক্রো। তিনি বলেছেন, উত্তেজনা কমানোতে অগ্রাধিকার দেওয়া উচিৎ। ফরাসি প্রেসিডেন্টের এমন মন্তব্যের কড়া জবাব দিয়েছেন নেতানিয়াহু।
নিজ কার্যালয় থেকে এক বিবৃতিতে নেতানিয়াহু বলেছেন, ইসরায়েল যেহেতু ইরানের নেতৃত্বে বর্বরতার শক্তির বিরুদ্ধে লড়াই করছে, সব সভ্য দেশের উচিত ইসরায়েলের পাশে দৃঢ়ভাবে দাঁড়ানো। তবুও প্রেসিডেন্ট ম্যাক্রো এবং অন্যান্য পশ্চিমা নেতারা এখন ইসরায়েলের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞার আহ্বান জানিয়েছেন। তাদের জন্য লজ্জা।
T.A.S / T.A.S
হোয়াইট হাউসে ট্রাম্পের সংবাদমাধ্যম নিষেধাজ্ঞা বাতিল করলেন আদালত
আবারও ভারতীয় গম কিনছে বাংলাদেশ
বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ : কলকাতাসহ ৬ জেলায় অরেঞ্জ অ্যালার্ট জারি
ইরান যুদ্ধ : এ পর্যন্ত আত্মহত্যার চেষ্টা করেছেন ৮ জন মার্কিন সেনা
ড্রোন হামলার জবাবে আফগানিস্তানের ১০ জায়গায় বিমান অভিযান পাকিস্তানের
নিউইয়র্কে যুক্তরাষ্ট্রকে যুদ্ধাবসানের নতুন রোডম্যাপ দিলো ইরান
আফগানিস্তান থেকে নিক্ষিপ্ত ৮টি ড্রোন ভূপাতিত করল পাকিস্তান
যুক্তরাষ্ট্রে পৌঁছালেন জিনপিং, স্বাগত জানালেন ট্রাম্প
ইরানের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক
মার্কিন প্রেসিডেন্ট আমাদের সন্ত্রাসী বলেন, আমরাই সন্ত্রাসবাদের শিকার
ভারতগামী জাহাজে টর্পেডো হামলা, ভারতীয় নাবিক নিহত
সৌদিকে সহায়তা করলে মার্কিন লক্ষ্যবস্তুতে হামলা, হুমকি হুথিদের