ঢাকা মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

ভুয়া পর্চা ও দলিলে জেল খাটার পরও আলফাডাঙ্গায় বিধবা নারীকে উচ্ছেদের পাঁয়তারা


আলফাডাঙ্গা প্রতিনিধি photo আলফাডাঙ্গা প্রতিনিধি
প্রকাশিত: ৭-১০-২০২৪ দুপুর ১১:৫৩

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় ভুয়া পর্চা ও দলিলে জেল খাটার পরও ফের ২৫ বছর বসবাসের বসতবাড়ি থেকে বিধবা নারীকে উচ্ছেদের পাঁয়তারা করছে প্রতিবেশী রাশেদা গং। উপজেলার বুড়াইচ ইউনিয়নে টিকরপাড়া গ্রামের মৃত হাসেন বিশ্বাসের স্ত্রী কমেলা বেগম (৭০) ২৫ বছর ধরে ওই ভিটায় পাঁচ ছেলে ও পাঁচ মেয়েকে নিয়ে মানবতার জীবনযাপন করে আসছেন।

সরেজমিন জানা যায়, সিএস-এর মালিক মইজুদ্দিন শেখ ২২২নং খতিয়ান, ৬১, ১৮৭, ১৮৮নং দাগ, যাহা ৩৯, ১৭, ২২ মোট ৭৮ শতাংশ। এসএ মালিক আ. সামাদের বিরুদ্ধে মইজুদ্দিনের ছেলে শফিউদ্দিন মামলা করে ১৯৯৯ সালের ১১ জানুয়ারি জজ আদালত থেকে রায়ের ডিক্রী পায়। ইছাহাক গং ১১৬২/৯৯ দলিল খরিদ মূলে ৭৮ শতাংশের এর মধ্যে ৭৫ শতাংশ ক্রয় করে। বাকি ৩ শতাংশে শফিউদ্দিনের স্ত্রী বসবাস করছেন। ২০০৪ সালে বিএস মাঠ রেকর্ডে ইছাহাক গংয়ের নামে ১৬১ খতিয়ান, ১৬২, ১৫৩নং দাগে ৩৯ শতাংশ দখলীয় রেকর্ড এবং ৬১নং দাগে ৩৯ শতাংশ নদীর চর তাদের ভোগদখলে। এরপর ভূমি অফিসে ২০১৬ সাল পর্যন্ত খাজনা পরিশোধ করা হয়েছে।  

স্থানীয় সাবেক ইউপি মেম্বার হুমায়ুন মোল্যা বলেন, স্থানীয় আওয়ামী লীগের ক্ষমতাবলে মাঠ রেকর্ডে ভুয়া পর্চা বানায়। ওই পর্চার বদৌলতে ২০১৫ সালে দলিল এবং ২০১৭ সালে আদালত থেকে কৌশলে রায় নিয়েছে। অদ্যাবধি কোনো দখল নেই। 

ভুক্তভোগী ইছাহাক বিশাস বলেন, রাশিদা গং ২০১৫ সালে ১৬১নং খতিয়ান, দাগ নং ১৫২, ১৫৩ পর্চা ভুয়া বানিয়ে আলফাডাঙ্গা সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক কালাম ভেন্ডার, মুক্তার মাতুব্বর, হায়দার আলীর যোগসাজশে দলিল করে নেয়। নিম্ন আদালত ভুয়া প্রমাণিত হওয়ায় দলিল লেখক কালাম, আলী হায়দার ও দাতা মোক্তার মাতুব্বর তিনজন তিন মাস করে জেল খাটেন। রাশিদা গংয়ের নামে ১৫ হাজার টাকা জরিমানা ধার্য করা হয়।

এদিকে বুড়াইচ ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. আব্দুল ওহাব মিয়া পান্নু গত ২৯ সেপ্টেম্বর রাত সাড়ে ১০টায় চৌকিদার মিলনকে দিয়ে দুই দিনের মধ্যে উচ্ছেদের কাগজ দিয়েছেন। তাতে সুপ্রিমকোর্টের রায়ের একটি বরাত দেয়া আছে, এটি অসংগতি হওয়ায় স্বাক্ষর দেয়নি।

এদিকে রাসিদা বেগমকে মুঠোফোনে (০১৭৩৬-০৮৭৭৪৫) বারবার কল দিলে তার ভাগ্নে শাহিন বলেন, খালা চোখ অপারেশন করবেন, এখন কথা বলতে পারবেন না। পরে কথা বলিয়ে দেব বলে আর দেয়নি।

থানার অফিসার ইনচার্জ (ওসি) হারুন অর রশিদ বলেন, মামলা চলমান, রায় ও হয়েছে। চূড়ান্ত রায় না হওয়া পর্যন্ত দুই পক্ষকে শান্তিশৃঙ্খলা বজায় রাখার নির্দেশ দিয়েছি।

T.A.S / জামান

তাহিরপুরে ধুমধাম করে ১৩ বছরের কিশোরীকে বিয়ে দেওয়ার প্রস্তুতি ভেঙে দিলেন উপজেলা প্রশাসন।

চবিতে ‘একেএম ফজলুল কাদের চৌধুরী হল’ নামকরণের দাবিতে মানববন্ধন

‎আনোয়ারায় পূর্ব শত্রুতায় জেরে স্থানীয় যুবদল নেতার উপর হামলার অভিযোগ

পঞ্চগড়ে মাইকে ঘোষণা দিয়ে চা বাগান দখল চেষ্টার অভিযোগ

পেকুয়ায় বন বিভাগের অভিযানে মিশিয়ে দেওয়া হলো অবৈধ বালুর স্তূপ

গুরুদাসপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুল মতিন গ্রেপ্তার

বেশি দামে সার বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা

বেনাপোল স্থলবন্দর পরিচালক বদলি,আলোচনায় সাবেক পরিচালক মামুন

গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের ওপর হামলার প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন, থানায় মামলা, গ্রেফতার ২

মধুখালীতে নবাগত ইউএনও এর সাথে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির ফুলের শুভেচ্ছা বিনিময়।

হাটহাজারীতে চাঞ্চল্যকর নুরুল আজিম হত্যার প্রধান আসামী গ্রেফতার

চুয়াডাঙ্গার সিমান্তগুলোতে স্বর্ণ পাচারের বাহকরা ধরা পরলোও অধরাই নেপথ্যের হোতারা

পেকুয়ায় রাতের আঁধারে বেড়িবাঁধ কাটার চেষ্টা, জব্দ স্কেভেটর ও ১৫ নাসি