দুর্গাপূজাকে ঘিরে কদর বেড়েছে নারিকেলের
সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। এই উৎসবকে ঘিরে নাটোরের সিংড়ায় নারিকেল বিক্রির ধুম পড়েছে। পূজা উৎসবে অতিথি আপ্যায়নের খাদ্য তালিকায় অন্যতম প্রধান মুখরোচক খাবার হচ্ছে নারিকেলের নাড়ু। এছাড়া নারিকেল দিয়ে পায়েসসহ তৈরি করা হয় নানান স্বাদের খাবার। কাজেই পূজা উৎসবে নারিকেলের জুড়ি নেই। তাই পূজার দিন যতই ঘনিয়ে আসছে, ততই কদর বাড়ছে নারিকেলের চাইহদা। ক্রেতারা ছুটছেন দোকানে। দর-দাম করে কিনছেন নারিকেল। নারিকেলের পাশাপাশি কদর বেড়েছে গুড়েরও।
সরেজমিন সিংড়া বাজারে দেখা যায়, নানান সাইজের নারিকেলের পসরা সাজিয়ে বসেছে ১৫-২০টি দোকান। দোকানে সাধারণ ক্রেতাদের প্রচণ্ড ভিড়। পুরুষ ক্রেতার পাশাপাশি আছেন নারী ক্রেতাও। এসব দোকানে ছোট আকারের নারিকেল প্রতি জোড়া ১৬০ টাকা, মাঝারি সাইজের প্রতি জোড়া ২০০ টাকা এবং বড় সাইজের নারিকেল প্রতি জোড়া ২৪০ থেকে ২৬০ টাকায় বিক্রি হচ্ছে।
উপজেলার জয়বাংলা মোড়ের সুজিত সাহা জানান, নারিকেল ছাড়া পূজা উৎসবের কথা ভাবাই যায় না। তিন জোড়া নারিকেল কিনলাম। গতবারের চেয়ে দাম অনেক বেশি। গত বছর যে নারিকেল এক জোড়ার দাম ছিল ১৪০ থেকে ১৬০ টাকা, এ বছর সেই নারিকেলের দাম ২০০ থেকে ২৪০ টাকা। এক বছরের ব্যবধানে প্রতি জোড়া নারিকেলের দাম বেড়েছে ৬০ থেকে ৮০ টাকা।
নারিকেল ব্যবসায়ী শাহিন আলম ও জামাল উদ্দিন জানান, সারাবছর কম-বেশি বেচাকেনা হলেও পূজা উপলক্ষে বিক্রি হয় সবচেয়ে বেশি। এ বছর সবেমাত্র কেনাবেচা শুরু হয়েছে। আশা করছি আশানুরূপ বিক্রি করতে পারব।
তারা আরো জানান, ডাবের দাম বেড়ে যাওয়ায় মোকাম থেকে বাড়তি দামে নারিকেল কিনতে হয়েছে আমাদের। দাম বেড়ে যাওয়ায় ক্রেতাদের চাহিদাও কিছুটা কমেছে। পূজা মৌসুমে যারা ১০ জোড়া নারিকেল কিনতেন, এখন তারা কিনছেন ৫ জোড়া।
৮ অক্টোবর মঙ্গলবার বোধন পূজার মাধ্যমে শারদীয় দুর্গোৎসব শুরু হবে এবং ১৩ অক্টোবর রবিবার প্রতিমা বিসর্জনের মাধ্যমে শারদীয় দুর্গাপূজার পরিসমাপ্তি ঘটবে।
সিংড়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তাপস সরকার জানান, এ বছর উপজেলার ১২টি ইউনিয়ন ও একটি পৌরসভা মিলে মোট ৮২টি পূজামণ্ডপে দুর্গোৎসবের আয়োজন করা হয়েছে। সনাতন ধর্মাবলম্বীদের পূজা-পার্বনে মিষ্টি ও মিষ্টান্ন খাবার বেশি ব্যবহৃত হয়। সে কারণে নারিকেল ও গুড় হচ্ছে পূজার অন্যতম উপকরণ। এছাড়া অতিথি আপ্যায়নেও নারিকেলের তৈরি নাড়ুর কদর অনেক বেশি থাকে বলে জানান তিনি।
T.A.S / জামান
আদমদীঘিতে বিবাদমান জমিতে আদালতের বিজ্ঞপ্তি টাঙ্গানো নিয়ে মারধরে আহত-৫
আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, সেনবাগের ওসি প্রত্যাহার
ধামরাইয়ে বিএনপি'র নেতার বিরোদ্ধে আদালতে চাঁদা দাবির মামলা
বাঁশের লাঠি দিয়ে মাথায় আঘাত, আইফোনের জন্য অপ্রিতমকে হত্যা - পুলিশ সুপার
নেত্রকোণায় ধারের টাকা ফেরত চাওয়ায় নারীকে হত্যার হুমকি প্রধান শিক্ষকের-থানায় অভিযোগ
রাণীনগরে কলেজের বরখাস্তকৃত অধ্যক্ষের ওপর হামলা,মোটরসাইকেলে অগ্নিসংযোগ
‘মব’ সৃষ্টি করে কেশবপুর প্রেসক্লাব দখল ও সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ
কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে নেমে পর্যটক নিখোঁজ
বাউফলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো বাউফল উপজেলা ছাত্রদল
সাটুরিয়ায় আওয়ামীলীগ, যুবলীগ ও সেচ্ছাসেবক লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার
শান্তিগঞ্জেে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
আত্রাইয়ে যুবদলের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান